Dilip Ghosh : দিলীপ ঘোষকে ঘিরে রাজনৈতিক সমীকরণ, খড়গপুরেই কি ভবিষ্যতের লড়াই?

জেলা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: বাংলা বিজেপির(BJP) রাজনীতিতে একসময় অন্যতম মুখ ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। কিন্তু সাম্প্রতিক কালে তাকে ঘিরে নানা প্রশ্ন উঠছে। বিশেষত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(PM Narenda Modi) সাম্প্রতিক রাজ্য সফরে তার অনুপস্থিতি ও আমন্ত্রণ না পাওয়ায় দলীয় রাজনীতির অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে।

আরও পড়ুন: Suvendu Adhikari: কি কি কাজ করতেন জীবনকৃষ্ণ, ED-র হাতে গ্রেফতার হতেই বিস্ফোরক দাবি শুভেন্দুর

অনেকেই মনে করছেন, বিজেপির(BJP)প্রথম সারির নেতাদের সঙ্গে দিলীপের দূরত্ব বেড়েছে। তবে, তিনি নিজেই জানালেন -“রাজনীতিতে অনুমান করে নয়, দলের সিস্টেম মেনে চলেই প্রার্থী নির্ধারণ হয়। সংসদীয় কমিটিই শেষ সিদ্ধান্ত নেয়।”প্রশ্ন উঠছে, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তিনি কি আবার প্রার্থী হবেন? দিলীপ ঘোষ(Dilip Ghosh)স্পষ্ট জানালেন, দায়িত্ব পেলে পালন করবেন। তার মতে, “এতদিন পার্টি যা দায়িত্ব দিয়েছে পালন করেছি। ভবিষ্যতেও তাই করব।” খড়গপুর(Kharagpur) প্রসঙ্গে তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, “ওখানকার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। আমি ওখানকার ভোটার এবং সক্রিয় সদস্য। তাই যদি লড়াই করতে হয়, সেখানেই থাকব।”তবে নতুন করে ঘাটি গড়ার পরিকল্পনা তিনি নাকচ করেছেন। তার বক্তব্য, “আমার নিউটাউনের বাড়িই আপাতত ঠিকানা। এখানেই বহু মানুষ দেখা করতে আসেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole

খড়গপুরে(Kharagpur) ইতিমধ্যেই শক্তিশালী সংগঠন তৈরি হয়েছে। অন্য জেলার কর্মীরা মিলে সফল সভা করেছেন। দল গত বছর থেকেই সংগঠন পর্বের কাজ শুরু করেছে।” ভবিষ্যৎ নিয়ে তার আত্মবিশ্বাস স্পষ্ট। দিলীপ ঘোষ বলেন, “জিতব বলেই লড়ছি। শুধু খড়গপুর নয়, গোটা জেলার সব আসনে লড়াই করব।”সব মিলিয়ে বিজেপির(BJP) অভ্যন্তরীণ অঙ্কে দিলীপ ঘোষের(Dilip Ghosh) ভূমিকা এখন বড় প্রশ্নচিহ্নের মুখে। তাকে একপ্রকার ব্রাত্য করা হলেও তিনি এখনও সক্রিয় এবং আত্মবিশ্বাসী। ফলে আগামী বিধানসভা ভোটে খড়গপুরকে(Kharagpur) কেন্দ্র করেই হয়তো নতুন করে শুরু হতে পারে দিলীপ ঘোষের রাজনৈতিক পথচলা।