নিউজ পোল ব্যুরো: রাজনৈতিক অবক্ষয়ের নয়া নজির স্থাপন করেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। বিহারে (Bihar) কংগ্রেসের (Congress) ‘ভোটাধিকার যাত্রা’-কে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্কের আবহে এমনটাই অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধীর বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে তিনি বলেন, “মোদীজির (Narendra Modi) প্রয়াত মাতাকে নিয়ে যেভাবে কুৎসিত ভাষা প্রয়োগ করা হয়েছে, তা কেবল দুর্ভাগ্যজনকই নয়, ন্যক্কারজনক। রাজনৈতিক জীবনে এর থেকে নীচে নামা সম্ভব নয়। গোটা দেশ আজ ব্যথিত।”
আরও পড়ুন: Rahul Gandhi: ভোটযাত্রায় অশালীন স্লোগান, রাহুলের বিরুদ্ধে মামলা বিজেপির
অমিত শাহের (Amit Shah) অভিযোগ, কংগ্রেস দল আজ ঘৃণার রাজনীতি এবং ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে জনমত গড়তে চাইছে। তিনি (Amit Shah) বলেন, “যার মা এক সাধারণ গৃহবধূ হয়েও আত্মত্যাগ করে একজন সন্তানকে বিশ্বনেতা হিসেবে গড়ে তুলেছেন, তাকে নিয়ে এমন কুৎসা কেবল রাহুল গান্ধীর মতো নেতার পক্ষেই সম্ভব।” তিনি রাহুলকে উদ্দেশ করে বলেন, “আপনার যদি সামান্যতম নৈতিকতা থাকে, তবে দেশের কাছে, মোদীজির কাছে এবং তার প্রয়াত মায়ের কাছে নিঃশর্ত ক্ষমা চান।”
অন্যদিকে, কংগ্রেসও চুপ করে বসে নেই। বিহারে বিজেপির পাল্টা প্রতিক্রিয়ার পরে শুক্রবার কলকাতার প্রদেশ কংগ্রেস দপ্তরে হামলার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। কংগ্রেসের দাবি, দপ্তরে আগুন লাগিয়ে দেওয়া হয়, ছেঁড়া হয় ব্যানার-পোস্টার, রাহুল গান্ধীর ছবিতে কালি ছেটানো হয়। এই ঘটনার তীব্র নিন্দা করে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার রাজ্য বিজেপি সভাপতি রাকেশ সিংকে (Rakesh Singh) খোলা চিঠি দিয়েছেন এবং থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। এই পরিস্থিতিতে স্পষ্ট, আগামী নির্বাচনের আগে রাজনৈতিক ময়দানে উত্তেজনার পারদ চড়তেই চলেছে। বিজেপি-কংগ্রেস সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে ব্যক্তিগত আক্রমণ এবং তার জবাবে রাজপথের প্রতিরোধ। এখন দেখার, এই সংঘাত রাজনৈতিক পরিসরে কী প্রভাব ফেলে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
