Nepal Social Media Ban : নেপালে রেজিস্ট্রেশন ছাড়া ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: নেপাল(Nepal)সরকার বড়সড় পদক্ষেপ নিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে(Social Media platform) ঘিরে। রেজিস্ট্রেশন ছাড়া চলা ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে অবিলম্বে নিষিদ্ধ করার(Social Media Ban)ঘোষণা করেছে দেশটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রক। বৃহস্পতিবার মন্ত্রী পৃথিবী সুব্বা গুরুঙের উপস্থিতিতে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে মন্ত্রকের আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন নেপাল টেলিকমিউনিকেশন অথরিটি, টেলিকম অপারেটর এবং ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, গত সপ্তাহে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে(Social Media platform) সাত দিনের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সময়সীমা বুধবার মধ্যরাতে শেষ হয়েছে। ভাইবার, টিকটক, উইটক ও নিম্বাজ ইতিমধ্যেই রেজিস্ট্রেশন করেছে এবং টেলিগ্রাম ও গ্লোবাল ডায়েরি প্রক্রিয়াধীন রয়েছে। তবে ফেসবুক, এক্স (Twitter), ইনস্টাগ্রাম(Instagram), হোয়াটসঅ্যাপ(WhatsApp), ইউটিউব(YouTube), লিঙ্কডইন, স্ন্যাপচ্যাট, রেডডিট, ডিসকর্ড, পিন্টারেস্ট সহ বহু জনপ্রিয় প্ল্যাটফর্ম এখনও রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেনি।

সরকার জানিয়েছে, এই সিদ্ধান্ত আদালতের নির্দেশ মেনেই কার্যকর করা হয়েছে। প্রায় পাঁচ বছর আগে দায়ের হওয়া এক মামলায় নেপালের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে, রেজিস্ট্রেশন ছাড়া বিদেশি বিজ্ঞাপন ও কনটেন্ট সম্প্রচার নিয়ন্ত্রণে আনতে হবে। আদালতের সাম্প্রতিক রায়ে সেই নির্দেশই বাস্তবায়িত করল সরকার।

আরও পড়ুন: Amazon Great Indian Festival : পুজোর আগে শুরু আমাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল, ইলেকট্রনিক্সে বড় ছাড়

মন্ত্রী গুরুঙ স্পষ্ট জানিয়েছেন, মেটা (meta)-কে একাধিকবার অনুরোধ জানানো হলেও তারা নেপালের আইন মানতে প্রস্তুত নয়। ফলে ফেসবুকসহ বহু জনপ্রিয় প্ল্যাটফর্ম নেপালে(Nepal) আপাতত বন্ধ রয়েছে। তবে যেসব প্ল্যাটফর্ম রেজিস্ট্রেশন সম্পন্ন করবে, তাদের আবার চালু করার অনুমতি দেওয়া হবে।