Bawali Rajbari : রাজকীয় ছুটির ঠিকানা, ঢিল ছোড়া দূরত্বেই বাওয়ালি রাজবাড়ি

Budget 2025 Tren vinal রাজ্য

সঙ্গীতা ঘোড়ুই : শহরের ভিড়ভাট্টা আর ব্যস্ততার মধ্যে যদি একটু রাজকীয় ছোঁয়া চান, তবে ঘুরে আসুন নোদাখালির বাওয়ালি রাজবাড়ি (Bawali Rajbari Heritage Resort)। কলকাতার (Kolkata) কেন্দ্র থেকে অল্প সময়ের দূরত্বেই লুকিয়ে রয়েছে জমিদারি আভিজাত্যের এক অনন্য নিদর্শন।

আরও পড়ুন: Gold Rate : কলকাতায় ফের সোনার দামে ঊর্ধ্বগতি, সামান্য কমল রুপোর দর

প্রায় তিনশো বছরের পুরনো এই রাজবাড়ি একসময় মণ্ডল পরিবারের জমিদারি ঐতিহ্য বহন করত। আজ তা নবজীবন পেয়েছে। ভগ্নপ্রায় রাজবাড়িকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে একেবারে ফাইভ স্টার হোটেল (Luxury Hotel) এবং হেরিটেজ গেস্ট হাউস (Heritage Stay)-এর আদলে। বাংলার একাধিক ছবি ও সিরিয়ালের শুটিং (Film Shooting Location) হয় এই প্রাসাদে। ফলে এর আনাচকানাচে এখন শুধু ইতিহাস নয়, আধুনিকতার আভাও মেলে।

থাকার ব্যবস্থা : বাওয়ালি রাজবাড়িতে পর্যটকদের জন্য নানা ধরনের থাকার বন্দোবস্ত রয়েছে। ক্লাসিক হেরিটেজ রুম (Classic Heritage Room)-এ মিলবে আধুনিক সব সুযোগ-সুবিধা। চাইলে থাকতে পারেন নতুন ভবনে, যার সামনে রয়েছে প্রাচীন পুকুর। জানলার পাশে বসেই উপভোগ করতে পারবেন পুকরপাড়ের অপরূপ সৌন্দর্য। জমিদারি সুইট (Zamindari Suite) থেকে রয়াল সুইট (Royal Suite) সব ঘরেই রয়েছে এসির (AC Room) ব্যবস্থা। এছাড়াও ডাকবাংলো (Dak Bungalow)-তেও পর্যটকদের জন্য ব্যবস্থা আছে।

খাওয়ার বন্দোবস্ত: এখানে পাওয়া যায় জমিদারি থালি (Traditional Bengali Thali), যেখানে নানা রকম বাঙালি পদ (Bengali Cuisine) পরিবেশন করা হয়। অতিথিদের জন্য বিশেষ প্যাকেজ (Tour Package)-এর ব্যবস্থাও রয়েছে, যেখানে থাকা ও খাওয়ার খরচ একসঙ্গে ধরা থাকে।

খরচ: প্রতিটি ঘরের ভাড়া আলাদা। সাধারনত ৭ হাজার টাকা থেকে শুরু হয়ে ১৭ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে এক রাতের জন্য। রাজকীয় জমিদারি থালির জন্য বাড়তি খরচ করতে হবে।

কীভাবে যাবেন?

শিয়ালদহ দক্ষিণ শাখা (Sealdah South Section) থেকে বজবজ লোকাল (Budge Budge Local) ধরে নামতে হবে বজবজ স্টেশনে। সেখান থেকে অটো বা বাসে পৌঁছে যাবেন বাওয়ালি রাজবাড়ি। চাইলে ব্যক্তিগত গাড়ি (Private Car) ভাড়া করেও সহজেই পৌঁছতে পারেন।

যারা পাহাড়-সমুদ্র নয়, বরং রাজকীয় ঐতিহ্যের স্বাদ নিতে চান, তাদের জন্য বাওয়ালি রাজবাড়ি এখন হয়ে উঠেছে এক অন্যতম উইকেন্ড গন্তব্য (Weekend Destination Near Kolkata)। এখানে এসে জমিদারি জীবনের আভিজাত্যে ডুব দিন, আর উপভোগ করুন রাজকীয় আতিথেয়তা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole