Rahul Gandhi: রাহুল গান্ধীর বিদেশ সফর ঘিরে বিতর্ক! নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ সিআরপিএফের

দেশ

নিউজ পোল ব্যুরো: বিদেশ সফর নিয়ে নতুন করে বিতর্কে জড়ালেন লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তার বিরুদ্ধে এবার সরাসরি অভিযোগ তুলেছে সিআরপিএফ (CRPF)। ভিভিআইপি নিরাপত্তা রক্ষা করতে গিয়ে যে সমস্ত নিয়ম মেনে চলা বাধ্যতামূলক, রাহুল গান্ধী (Rahul Gandhi) তা মানছেন না বলেই দাবি বাহিনীর। শুধু তাই নয়, বিদেশ সফরের আগে বহুবার নিরাপত্তা বাহিনীকে না জানিয়েই দেশ ছাড়ছেন তিনি—এমনটাই বলা হয়েছে সিআরপিএফের (CRPF) তরফে পাঠানো চিঠিতে।

আরও পড়ুন: Swasthya Sathi: এসআইআরে ‘স্বাস্থ্যসাথী’! ভোটার তালিকা যাচাইয়ে নতুন দাবিতে কেন্দ্র-রাজ্য সংঘাতের ইঙ্গিত

সিআরপিএফ-এর ভিভিআইপি সুরক্ষা বিভাগের প্রধান সুনীল জুনে এই চিঠিটি পাঠিয়েছেন রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে। চিঠিতে উল্লেখ রয়েছে, একাধিক বিদেশ সফরের সময় রাহুল গান্ধী (Rahul Gandhi ) নিরাপত্তা প্রটোকল সম্পূর্ণ উপেক্ষা করেছেন। উদাহরণ হিসেবে চিঠিতে বলা হয়েছে— ইটালি (৩০ ডিসেম্বর – ৯ জানুয়ারি), ভিয়েতনাম (১২-১৭ মার্চ), দুবাই (১৭-২৩ এপ্রিল), কাতার (১১-১৮ জুন), লন্ডন (২৫ জুন – ৬ জুলাই), এবং মালয়েশিয়া (৪-৮ সেপ্টেম্বর) সফরের সময় নিয়ম ভাঙা হয়েছে।

উল্লেখ্য, রাহুল গান্ধীর জন্য বরাদ্দ রয়েছে দেশের সর্বোচ্চ ‘জেড-প্লাস’ নিরাপত্তা। এতে এনএসজি কমান্ডো-সহ প্রায় ৫৫ জন নিরাপত্তাকর্মী থাকেন। এই নিরাপত্তা কাঠামো অনুযায়ী, কোনও সফরের আগে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট বাহিনীকে আগাম সতর্ক করা বাধ্যতামূলক।

এই অভিযোগ অবশ্য নতুন নয়। ২০২২ সালেও সিআরপিএফ দাবি করেছিল, দু’বছরের মধ্যে রাহুল গান্ধী ১১৩ বার নিরাপত্তা প্রোটোকল লঙ্ঘন করেছেন। প্রতিবারই সিআরপিএফ এই বিষয়গুলি ‘হলুদ বই’ নামে একটি বিশেষ নিরাপত্তা নথিতে লিপিবদ্ধ করে। চলতি বছরের চিঠি নিয়ে এখনো পর্যন্ত রাহুল গান্ধী বা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) কোনও প্রতিক্রিয়া দেননি। তবে বিষয়টি ফের একবার রাহুলের দায়িত্ববোধ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহলে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole