Amitabh Bachchan: লিভারের ৭৫ শতাংশ নষ্ট, যক্ষ্মাকেও হারিয়ে এখনও ফিট অমিতাভ বচ্চন

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: বয়স ৮৩, তবু বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) এনার্জি আজও তরুণদের টেক্কা দেয়। টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো থেকে শুরু করে বড়পর্দায় গুরুত্বপূর্ণ চরিত্র সব জায়গাতেই তিনি সমান সাবলীল। অথচ তাঁর শরীরের ভেতরে লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর লড়াই। চিকিৎসকদের মতে, অমিতাভের লিভারের প্রায় ৭৫ শতাংশই অকেজো হয়ে গিয়েছে। তবু নিয়ম মেনে জীবনযাপন আর অসাধারণ মানসিক জোরে এখনও সুস্থভাবে সক্রিয় রয়েছেন তিনি।

আরও পড়ুন:Disha Patani: দিশা পটানীর বাড়িতে গুলি-কাণ্ডে অল্পের জন্য রক্ষা পেলেন! খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

১৯৮২ সালে ‘কুলি’ (Coolie) ছবির শুটিং সেটে দুর্ঘটনার পর তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করে ফিরে আসেন। তখন প্রযোজ্য চিকিৎসায় তাঁকে প্রায় ২০০ জন রক্তদাতার কাছ থেকে ৬০ বোতল রক্ত দেওয়া হয়েছিল। দুর্ভাগ্যজনক ভাবে, তাঁদের মধ্যে একজনের শরীরে ছিল হেপাটাইটিস বি ভাইরাস। সেখান থেকেই সংক্রমিত হন অমিতাভ (Amitabh Bachchan)। ধীরে ধীরে তাঁর লিভারের বড় অংশ কার্যক্ষমতা হারাতে থাকে। তবে তিনি জানতেন না নিজের শরীরের ভেতরে কী ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে। প্রায় দুই দশক পরে ২০০০ সালে গিয়ে প্রথম জানতে পারেন, লিভারের ৭৫ শতাংশই নষ্ট হয়ে গেছে। এতেই থেমে থাকেনি তাঁর লড়াই। এই সময় তিনি আক্রান্ত হন যক্ষ্মায়ও। দিনের পর দিন ৮-১০টি ওষুধ খেতে হত তাঁকে। সেসময়ও থামেননি, সঞ্চালনা আর অভিনয়ের কাজ চালিয়ে গিয়েছেন এক অদম্য ইচ্ছাশক্তি নিয়ে।

অমিতাভ (Amitabh Bachchan) নিজেই জানিয়েছেন, সুস্থ থাকার জন্য তিনি জীবনযাত্রায় এনেছেন কঠোর শৃঙ্খলা। তিনি সম্পূর্ণভাবে বাদ দিয়েছেন মদ্যপান আর ধূমপান। খাদ্যাভ্যাসে এনেছেন সরলতা ডাল, সবজি, রুটি, দই-ভাতই তাঁর প্রধান খাবার। মাছ-মাংস প্রায় খান না বললেই চলে। প্রতিদিন খাওয়ার তালিকায় থাকছে আমলা আর তুলসীর রস, যা শরীরকে শক্তি জোগায়। এই জীবনযাত্রা আর মানসিক দৃঢ়তাই তাঁকে আবারও ফিট করে তুলেছে। চিকিৎসকদের মতে, এমন পরিস্থিতিতেও তাঁর প্রাণশক্তি ধরে রাখার পেছনে সবচেয়ে বড় অবদান তাঁর নিয়মিত অভ্যাস ও ইতিবাচক মানসিকতা। ভক্তদের কাছে তিনি কেবল একজন অভিনেতা (Amitabh Bachchan) নন, বরং এক অনুপ্রেরণা, যিনি মৃত্যুকে হার মানিয়ে, অসুস্থতাকে জয় করে আজও নিজের কাজ আর জীবনের প্রতি অদম্য ভালোবাসা দিয়ে বেঁচে রয়েছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole