Solar Eclipse 2025 : মহালয়ার দিনেই সূর্যগ্রহণ! দেবীপক্ষ শুরু হতেই আকাশে বিরল দৃশ্য

বিজ্ঞান

নিউজ পোল ব্যুরো: মহালয়ার দিনেই ঘটতে চলেছে বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা বছরের শেষ সূর্যগ্রহণ (Solar Eclipse 2025)। এই দিনেই পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হবে, অর্থাৎ উমা আসবেন মর্ত্যে। মহালয়া ২০২৫ (Mahalaya 2025) তাই শুধু ধর্মীয় নয়, জ্যোতির্বিজ্ঞানের দিক থেকেও বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই সূর্যগ্রহণ কি ভারতে দেখা যাবে?

আরও পড়ুন:Depression and Anxiety: মাথায় সারাক্ষণ নেতিবাচক চিন্তা? সহজ উপায়ে সরান মনখারাপের মেঘ

বিশেষজ্ঞরা জানিয়েছেন, সূর্যগ্রহণটি ঘটবে ২১ সেপ্টেম্বর ২০২৫-এর সন্ধ্যায়। ভারতীয় সময় রাত ১০টা ৫৯ মিনিটে গ্রহণ শুরু হবে এবং শেষ হবে ২২ সেপ্টেম্বর ভোর ৩টা ২৩ মিনিটে। এটি ঘটবে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে। জ্যোতিষ মতে কন্যা রাশি এবং উত্তরফাল্গুনী নক্ষত্রে সূর্যগ্রহণ ঘটবে। তবে খেয়াল রাখতে হবে, এটি একটি খণ্ডগ্রাস সূর্যগ্রহণ (Partial Solar Eclipse), সম্পূর্ণ সূর্যগ্রহণ নয়।

কোথা থেকে এই বিরল দৃশ্য দেখা যাবে? জ্যোতির্বিদদের মতে, সূর্যগ্রহণ দেখা যাবে নিউজিল্যান্ড, ফিজি, অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চল এবং অ্যান্টার্কটিকা থেকে। কিন্তু দুঃখজনকভাবে Solar Eclipse in India প্রযোজ্য নয়, কারণ ভারতের আকাশে এই দৃশ্য দেখা যাবে না। তাই ভারতীয়দের জন্য সূতককালও (Surya Grahan Sutak) কার্যকর হবে না। শাস্ত্রমতে সূর্যগ্রহণের ১২ ঘণ্টা আগে থেকেই সূতক শুরু হয়, কিন্তু যেহেতু এই গ্রহণ ভারতে দৃশ্যমান নয়, তাই এখানে কোনও প্রভাব পড়বে না। বরং যেসব দেশে গ্রহণ দেখা যাবে, কেবল সেখানকার জন্যই সূতক প্রযোজ্য থাকবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী, চাঁদ যখন সূর্য এবং পৃথিবীর মাঝখানে এসে সূর্যের আলোকে আংশিকভাবে আড়াল করে, তখন ঘটে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। ফলে পৃথিবী থেকে সূর্যের একটি অংশ ঢাকা পড়ে দেখা যায়। অন্যদিকে জ্যোতিষবিদদের মতে (Astrology Effects), সূর্যগ্রহণ সরাসরি মানুষের জীবনে ও রাজনীতিতে প্রভাব ফেলে। সব রাশিচক্রের জাতকরা এর কমবেশি প্রভাব ভোগ করবেন। তাই মহালয়ার এই গ্রহণকে শুধু বৈজ্ঞানিক ঘটনা নয়, আধ্যাত্মিক ও জ্যোতিষীয় দিক থেকেও গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।