নিউজ পোল ব্যুরো: আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ইঞ্জিনিয়ারিং বিভাগে ফাঁকা রইল রেকর্ড সংখ্যক আসন। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মাধ্যমে কেন্দ্রীয় কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হয়েছে মঙ্গলবার। তার পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ১৩০০ আসনের মধ্যে ১৫১টি আসন ফাঁকা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের মতো প্রথম সারির প্রতিষ্ঠানে এত বড় সংখ্যক আসন খালি থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কর্তৃপক্ষই।
আরও পড়ুন:Amitabh Bachchan: লিভারের ৭৫ শতাংশ নষ্ট, যক্ষ্মাকেও হারিয়ে এখনও ফিট অমিতাভ বচ্চন
প্রত্যেক বছরই কিছু আসন ফাঁকা থাকে যাদবপুরে (Jadavpur University)
কিন্তু এত সংখ্যক আসন আগে কখনও খালি ছিল না। ইঞ্জিনিয়ারিং ডিন পার্থপ্রতিম বিশ্বাস (Partha Pratim Biswas) স্পষ্টই বলেছেন, “দেরিতে কাউন্সেলিং শুরু হওয়ার প্রভাব এবার প্রকট। ভর্তি প্রক্রিয়ায় যত দেরি হয়, ততই মেধাবী ছাত্রছাত্রীরা অন্যত্র ভর্তি হয়ে যায়। ফলে আমাদের ক্ষেত্রেও আসন ফাঁকা থেকে যায়।”
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ১৬টি বিভাগের মধ্যে প্রায় ১০ শতাংশ আসন খালি। একে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নজিরবিহীন বলছেন। রাজ্যের উচ্চশিক্ষা দফতরও পরিস্থিতির গুরুত্ব বুঝে ইতিমধ্যেই বিকেন্দ্রীকরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর ফলে সরকারি এবং বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলি নিজেদের শূন্য আসনগুলিতে নিজস্ব কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি করাতে পারবে।
গত বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) পক্ষ থেকে শূন্য আসন পূরণের উপায় খুঁজতে বৈঠক ডাকা হয়েছে। বিশেষজ্ঞ মহল মনে করছে, এ বছর রাজ্য জয়েন্টের ফলপ্রকাশে বিলম্ব হওয়াই মূল কারণ। অনেক মেধাবী ছাত্র-ছাত্রী সময় নষ্ট না করে ইতিমধ্যেই অন্য রাজ্য বা বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হয়ে গিয়েছে। তবে শিক্ষা দফতরের আশা, বিকেন্দ্রীকরণের মাধ্যমে দ্রুত এই আসনগুলি পূরণ হবে। কর্তৃপক্ষও আশাবাদী, যাদবপুরের (Jadavpur University) মতো প্রতিষ্ঠানে আগ্রহী পড়ুয়ার অভাব নেই। তাই শূন্য আসন নিয়ে চিন্তার সময়সীমা দীর্ঘ হবে না বলেই তাঁদের মত।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
