Thakurbari Malpoa Recipe: ঠাকুরবাড়ি স্পেশ্যাল দইয়ের মালপোয়া বানিয়ে নিন বাড়িতেই

অফবিট

নিউজ পোল ব্যুরো: দুর্গাপুজোর আনন্দ মানেই ভুরিভোজ, আর ভুরিভোজ মানেই মিষ্টি দিয়ে শেষ পাত। ঠাকুরদালানে দেবীপূজা যেমন বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ, তেমনই মিষ্টিমুখ ছাড়া পুজোর খাওয়াদাওয়া একেবারেই অসম্পূর্ণ। চারদিন ধরে পোলাও, মাংস, বিরিয়ানি, ফুচকা কিংবা চাউমিনে ভরপেট হলেও পুজোর শেষে মনে থাকে মিষ্টির টান। তবে অনেকেই পুজোর ভিড়ভাট্টায় বাইরে না খেয়ে বাড়িতেই আয়োজন করতে চান বিশেষ কিছু। সেই ভাবনায় যদি ঠাকুরবাড়ির (Thakurbari Malpoa Recipe) ছোঁয়া চান, তবে সহজ উপকরণে তৈরি করে ফেলতে পারেন দইয়ের মালপোয়া।

আরও পড়ুন:Zubeen Garg: অকাল প্রয়াণ জুবিন গর্গের, শোকস্তব্ধ সঙ্গীতজগৎ!

ঠাকুরবাড়ির রান্নায় (Thakurbari Malpoa Recipe) যেমন সরলতা, তেমনই থাকে ভিন্ন স্বাদের ছাপ। দইয়ের মালপোয়া সেই ঐতিহ্যেরই এক সুস্বাদু নমুনা।

প্রস্তুত প্রণালীও (Thakurbari Malpoa Recipe) একেবারেই সহজ। প্রয়োজন টক দই, ময়দা, ঘি, মৌরি আর চিনি। প্রথমে টক দই ভাল করে ফেটিয়ে নিতে হবে, স্বাদ অনুযায়ী সামান্য চিনি মিশিয়ে নিতে পারেন। আলাদা করে ময়দার সঙ্গে সামান্য ঘি মিশিয়ে হাতে মেখে নিতে হবে। এবার দইয়ের মিশ্রণে মৌরি দিয়ে অল্প অল্প করে ময়দা মিশিয়ে একটি মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। কড়াইতে ঘি গরম করে সেই মিশ্রণ থেকে ছোট ছোট অংশ ছেড়ে মালপোয়া ভেজে নিতে হবে। অন্য একটি কড়াইয়ে এক কাপ চিনি ও দেড় কাপ জল দিয়ে তৈরি করতে হবে হালকা রস। গরম গরম মালপোয়া সেই রসে ডুবিয়ে রেখে দিলে মিষ্টির স্বাদ আরও গভীর হবে। পরিবেশনের (Thakurbari Malpoa Recipe) সময় উপর থেকে সামান্য ক্ষীর ছড়িয়ে দিলে স্বাদ ও সৌন্দর্য দুই-ই বাড়বে বহুগুণে।

দুর্গাপুজোর ভোজে (Thakurbari Malpoa Recipe) এমন এক পদ শুধু স্বাদের বৈচিত্রই আনবে না, বরং ঠাকুরবাড়ির আভিজাত্যের ছোঁয়া দেবে ঘরোয়া রান্নাঘরেও। বাইরে রেস্তরাঁর লম্বা লাইনে দাঁড়ানোর ঝক্কি এড়িয়ে পরিবারকে চমকে দিন এই বিশেষ পদ দিয়ে। সহজ উপকরণ, অল্প সময়ে প্রস্তুত এবং অনবদ্য স্বাদের দইয়ের মালপোয়া পুজোর ভোজকে সম্পূর্ণ করবে একেবারে অনায়াসে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole