নিউজ পোল ব্যুরো: দীর্ঘদিনের জটিলতার পর ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্ক অবশেষে নতুন মোড় নিতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ‘শুল্ক কূটনীতি’র চাপ উপেক্ষা করে দিল্লি (Delhi) এবার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পথে বাস্তবসম্মত ও কৌশলী পা ফেলতে প্রস্তুত। এই প্রেক্ষাপটে শীঘ্রই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের উদ্দেশে রওনা দিতে পারেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal) এমনটাই সূত্রের খবর। যদিও সরকারিভাবে এখনো কোনো ঘোষণা আসেনি, তবে সংশ্লিষ্ট মহল মনে করছে, আলোচনার পরবর্তী ধাপ শুরু হতে চলেছে এই সফরের মাধ্যমে।
আরও পড়ুন: Chandranath Sinha: প্রমাণ ছিল হাতে, তবু ১১ মাস চুপ কেন? চন্দ্রনাথ মামলায় ইডির দায় ঘিরে বিতর্ক
সম্প্রতি দিল্লিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে সাত ঘণ্টার দীর্ঘ আলোচনায় যে পারস্পরিক সদিচ্ছার ইঙ্গিত মিলেছে, তারই পরিপ্রেক্ষিতে এই সম্ভাব্য (Piyush Goyal). সফর। বাণিজ্য, কূটনীতি ও ভূরাজনৈতিক ভারসাম্যের সমীকরণে ভারতে শুল্ক হ্রাসের বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। ট্রাম্প প্রশাসনের সময় ভারতীয় পণ্যের ওপর ধারাবাহিকভাবে ২৫ শতাংশ ও পরে আরও ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়। এর জবাবে ভারত যুক্তরাষ্ট্রকে ‘ফেভারড নেশন’ মর্যাদা থেকে বাদ দিয়ে পাল্টা বার্তা দেয়, আমরা শর্তে নয়, সমতায় বিশ্বাস করি।
অন্যদিকে, কৃষিপণ্য, মৎস্য ও ডেয়ারি খাতে মার্কিন প্রবেশাধিকার নিয়ে ভারতের কঠোর অবস্থানও এই আলোচনায় বিশেষ তাৎপর্যপূর্ণ। এই তিনটি ক্ষেত্রে বাজার খুলে দিলে দেশের কৃষক ও ক্ষুদ্র উৎপাদকরা চরম সংকটে পড়বেন, তা বুঝেই দিল্লি আগেও আপত্তি জানিয়েছিল। ব্রিটেনের সঙ্গেও ঠিক এই একই অবস্থান নিয়েছে ভারত। তবে এবার পরিস্থিতি অনেকটাই বদলেছে। ওয়াশিংটনের কূটনৈতিক শিবিরও বুঝেছে, এশিয়ায় প্রভাব ধরে রাখতে হলে ভারতকে পাশে রাখাই একমাত্র বাস্তব পথ। এই অবস্থায় ‘বন্ধুত্বের বার্তা’ দিতে ট্রাম্প মোদীকে (Narendra Modi) জন্মদিনের শুভেচ্ছা পাঠানো থেকে শুরু করে, প্রতিনিধিদল পাঠানো পর্যন্ত সবই হচ্ছে সুপরিকল্পিত কৌশলের অংশ।
সবকিছু ঠিকঠাক চললে, শুল্ক বাধা পেরিয়ে ভারত-আমেরিকার মধ্যে অবশেষে একটি সীমিত পরিসরের কিন্তু কৌশলগত বাণিজ্য চুক্তির সূচনা হতে পারে। পীযূষ গোয়েলের (Piyush Goyal) সফর সেই সম্ভাবনার দিকেই ইঙ্গিত দিচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
