Mobile Scrolling: মোবাইলের নেশায় অনিদ্রার দংশন: বাড়ছে হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি

স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: আজকের দিনে মোবাইল ফোন (Mobile Scrolling) আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সকালের ঘুম ভাঙার পর থেকেই আমরা অনেকেই প্রথমে চোখ রাখি মোবাইল স্ক্রিনে (Mobile Screen)। আবার দিনের শেষে ঘুমোতে যাওয়ার আগে অবধি সেই ফোনই থেকে যায় আমাদের হাতে। সোশ্যাল মিডিয়া (Social Media) স্ক্রল করা, ভিডিও (Video) দেখা, কিংবা চ্যাটে মেসেজ রিপ্লাই করা—এসব যেন এখন প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু জানেন কি, এই নিরীহ অভ্যাসই আপনার শান্ত ঘুমের (Sleep) সবচেয়ে বড় শত্রু?

আরও পড়ুন:Mamata Banerjee: জুবিন গার্গের প্রয়াণে শোকস্তব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়

বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে, শোবার আগে ফোন ব্যবহার (Phone Usage Before Sleep) করলে শুধু ঘুমের মান নষ্ট হয় না, বরং শরীর ও মনের উপরও তার মারাত্মক প্রভাব পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, ঘুমের আগে মোবাইল ঘাঁটার কিছু ক্ষতিকর দিক হল—

১. ঘুমের মান কমে যায় – ফোনের স্ক্রিন থেকে নির্গত ব্লু লাইট (Blue Light) মেলাটোনিন (Melatonin) নামক ঘুম আনার হরমোনের মাত্রা কমিয়ে দেয়। ফলে ঘুম গভীর হয় না।

২. সহজে ঘুম আসে না – শোবার আগে সোশ্যাল মিডিয়া বা ভিডিও দেখলে মস্তিষ্ক উত্তেজিত (Brain Stimulation) থাকে। ফলে ঘুম আসতে দেরি হয়।

৩. চোখের ক্ষতি হয় – দীর্ঘক্ষণ স্ক্রিনে তাকিয়ে থাকলে চোখ শুষ্ক হয়ে যায়, চুলকায়, জ্বালা করে এবং মাথাব্যথা (Headache) পর্যন্ত হতে পারে।

৪. মানসিক চাপ বাড়ে– সারাদিনের শেষে মস্তিষ্ক বিশ্রাম চায়। কিন্তু ফোন ব্যবহারের কারণে তা হয় না। বরং উদ্বেগ (Anxiety) ও স্ট্রেস (Stress) আরও বাড়ে।

৫. মনোযোগ ও স্মৃতিশক্তি কমে – ঘুম পর্যাপ্ত না হলে পরের দিন কাজে মন বসে না। দীর্ঘমেয়াদে মনোযোগ (Concentration) ও স্মৃতিশক্তি (Memory) দুর্বল হয়।

৬. শারীরিক সমস্যা বাড়ে – নিয়মিত ঘুম না হলে হরমোন (Hormone) বিঘ্নিত হয়। এর ফলে ওজন (Weight Gain) বাড়তে পারে, খিদে নিয়ন্ত্রণ নষ্ট হয়, এমনকি হৃদরোগ (Heart Disease) ও ডায়াবেটিস (Diabetes)-এর ঝুঁকিও বেড়ে যায়।

৭. মানসিক স্বাস্থ্য খারাপ হয় – ফোন আসক্তি (Phone Addiction), অনিদ্রা ও উদ্বেগ একসঙ্গে ডিপ্রেশন (Depression) তৈরি করতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

তাই বিশেষজ্ঞরা বলছেন, শোবার অন্তত আধঘণ্টা আগে ফোন দূরে রাখুন। বই পড়া, সঙ্গীত শোনা বা হালকা ধ্যান (Meditation) করতে পারেন। অভ্যাস বদলালে শুধু ঘুমের মানই ভালো হবে না, শরীর ও মনের স্বাস্থ্যও থাকবে সুরক্ষিত।