এই বাংলার বাণিজ্যিক বাজার(commercial Bazar)বছরে যে কয়েকবার গতি পায় তার মধ্যে দুর্গা পুজোই (Durga Puja)সেরা। তবে পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, বড়দিন কিংবা ঈদের সময়ও বাজার কিছুটা গতি পায়। উৎসবের ব্যাপ্তিতে অবশ্য দুর্গাপুজোই সেরা। বাজারের হিসাব অনুসারে কমপক্ষে ৪০ হাজার টাকার পুঁজির টার্ন ওভার আসতে চলেছে এবারে। বাংলা পুজোয় ‘পুঁজির উত্তরণ'(Capital gains) বলতে কৃষিভিত্তিক, উৎপাদক সমাজ থেকে জমিদার, রাজা ও কাঠামোবদ্ধ সমাজের অর্থনৈতিক আধিপত্য ও সমাজবিন্যাসের পরিবর্তন বোঝানো হয়। বাংলার পুজোর আসর ছিল আগে গ্রামীণ আধিপত্যের উপর নির্ভরশীল। ইতিহাস ও বিবর্তনের চর্চায় জানা যায়, লোকায়ত উপাসনা পদ্ধতিতে আদিবাসী ও গ্রামীণ গোষ্ঠী—নিজেদের সামর্থ্য ও সম্পদে পুজো করত। সমাজে জমিদার ও রাজাদের উত্থানে পুজোতে বিত্তের ব্যবহার বেড়েছে। পুজোর খরচ, আয়োজন, প্রতিমা ও বলির আচার সবকিছুতেই জমিদার ও উচ্চবর্ণের আধিপত্য—এই অর্থনৈতিক ও সামাজিক আধিপত্যকেই ‘পুঁজির উৎকর্ষ’ বা উত্তরণ বলা হয়।
[আরও পড়ুন] http://বাংলার শিক্ষাক্ষেত্রে ছবিটা ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। লোকায়ত সংস্কৃতি ও কিরাত সমাজের ঐতিহ্যও মিশেছে, কিন্তু শেষ পর্যন্ত সামাজিক সারিতে নির্দিষ্ট অর্থনৈতিক শ্রেণির কর্তৃত্ব প্রতিষ্ঠা পেয়েছে। আধুনিক সময়ে পুজোতে সাধারণ মানুষের অংশগ্রহণ বৃদ্ধি পেলেও এলিট সমাজ, কর্পোরেট পুঁজিও ব্যয়বহুল আড়ম্বর আনছে; ফলে অর্থনৈতিক শক্তি ও সামাজিক কর্তৃত্বের হাতবদল চলছেই। এইভাবেই বাংলা পুজোয় পুঁজির উত্তরণ ঘটে; সামাজিক অন্তর্ভুক্তি, শ্রেণিবিন্যাস ও অর্থনৈতিক আধিপত্যের ঐতিহাসিক বিবর্তনে তার চিহ্ন স্পষ্ট। এবছর দুর্গাপুজোকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে প্রায় ৪০ হাজার কোটি টাকার ব্যবসার আশা করা হচ্ছে। চলতি বছরে পশ্চিমবঙ্গের দুর্গাপুজো রাজ্যের জিডিপিতে(GDP) ২.৫ শতাংশের বেশি অবদান রাখবে বলে জানা গেছে। রিটেল, পোশাক, ইলেকট্রনিক্স, হোটেল-রেঁস্তোরা ও পরিবহণ-সহ বহু ক্ষেত্রেই চলতি বছরে পুজোকে ঘিরে বিপুল আর্থিক লেনদেন হচ্ছে। প্যান্ডেল নির্মাণ, প্রতিমাশিল্প, আলো, সাউন্ড ইত্যাদি নতুন ৩ লক্ষ অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় পুজো কেন্দ্রিক শিল্পে। জামাকাপড়, ইলেকট্রনিক্স, খাদ্যদ্রব্য, গয়না ও হস্তশিল্প বিশেষ চাহিদার মুখ দেখছে; হোটেল ও পর্যটনেও ব্যবসা বেড়েছে। দুর্গাপুজো এখন আর শুধু ধর্মীয় উৎসব নয়, পশ্চিমবঙ্গের অর্থনীতির অন্যতম প্রধান চালক এবং লক্ষ-লক্ষ মানুষের রোজগারের প্রধান উৎস।