Parambrata-Piya : তিন মাসের প্রতীক্ষার অবসান! ছেলের নাম ‘নিষাদ’ ঘোষণা করলেন পরমব্রত-পিয়া

পেজ 3

নিউজ পোল ব্যুরো: তিন মাসের প্রতীক্ষার অবসান ঘটল অবশেষে। (celebrity news) জগতে অন্যতম আলোচিত জুটি পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay) এবং পিয়া চক্রবর্তী (Pia Chakraborty) তাদের খুদে সন্তানের (baby boy) ছবি এতদিন সামনে আনেননি। কাছের মানুষজন অবশ্য ইতিমধ্যেই শিশুটিকে দেখে ফেলেছিলেন, কিন্তু সাধারণ ভক্তদের কৌতূহল দিন দিন বেড়েই যাচ্ছিল। অবশেষে চতুর্থীর দিন সেই রহস্যের পর্দা উঠল। সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে ছেলে শিশুকে প্রথমবার পরিচয় করালেন এই তারকা দম্পতি। শুধু তাই নয়, আদুরে ক্যাপশনে জানালেন সন্তানের নামও- ‘নিষাদ’।

পিয়া জানিয়েছেন, নিষাদ শব্দের অর্থ বহুমুখী। ভারতীয় সঙ্গীতশাস্ত্রে (Indian classical music) এটি সাত স্বরের একটি ধৈবতের পরেই যার অবস্থান। আবার এর আরেকটি তাৎপর্য হল যে দুঃখের ছোঁয়া থেকে দূরে থাকে। পিয়া লিখেছেন, “এই যে নিষাদ। সাত স্বরের এক স্বর। আরেকটা মানে যাকে কোনও দুঃখ স্পর্শ করতে পারে না। ওকে আমরা ‘নডি’ও বলি, যার মাথা নাকি বেশ বড়! একেবারে আদুরে না?”

আরও পড়ুন:TET Result 2025: ২০২৩ প্রাথমিক টেটের ফল প্রকাশ, উত্তীর্ণ মাত্র ৬৭৫৪ জন

নেটদুনিয়ায় (social media reactions) মুহূর্তে ভালোবাসা আর শুভেচ্ছার বন্যা বয়ে যায়। কমেন্ট বক্স ভরে উঠেছে একটাই কথায় -“কী মিষ্টি”!

প্রথমবার বাবা হওয়ার অনুভূতি এর আগেই ভাগ করে নিয়েছিলেন পরমব্রত। তিনি বলেছিলেন, রাত জাগা তার জীবনের নতুন পাঠ। একসময় একটানা ঘুমিয়ে থাকা মানুষ এখন রাত তিন-চারবার শিশুর জন্য উঠে যাচ্ছেন। পাশে কেয়ারটেকার থাকলেও বাবার দায়িত্ব যে আলাদা সেই কথাও স্বীকার করেছিলেন তিনি (Bengali actor)।

অন্যদিকে, মা হওয়ার অভিজ্ঞতা সমানভাবে উপভোগ করেছেন পিয়া। প্রসবকক্ষের সেই স্মৃতিচারণ করতে গিয়ে পরমব্রত জানান, ১ জুনের দিনটা তার কাছে একেবারেই ‘surreal’। নিজের ভাষায়, “আমরা দু’জন মিলে একটা মানুষকে তৈরি করলাম এই সত্যি হজম করা কঠিন। প্রথমবার ছেলেকে হাতে নেওয়ার পর মনে হয়েছিল, এটা কে! এ তো আমাদের সৃষ্টি! সত্যিই প্রকৃতির জাদু।”

বর্তমানে পরমব্রত পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। শুটিং ফ্লোরের (shooting schedule) বদলে এখন সময় কাটছে পরিবারকে ঘিরেই। কবে আবার ক্যামেরার সামনে ফিরবেন, সেই প্রশ্ন ভক্তদের মনে জাগলেও আপাতত এই মুহূর্তটা পুরোপুরি সন্তান আর পরিবারকেই উৎসর্গ করেছেন তিনি।