Coconut Payesh : প্রতি বছরের মত চাল নয়, এবার লক্ষ্মীপুজোর ভোগে সাজিয়ে তুলুন ডাবের পায়েস, জানুন রেসিপি

অন্যান্য লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: দুর্গাপুজোর আনন্দের রেশ কাটতে না কাটতেই হাজির কোজাগরী লক্ষ্মীপুজো(Laxmi Puja 2025)। বাঙালির ঘরে ঘরে নতুন করে সাজ সাজ রব। এই পুজোয় ভক্তরা মায়ের পায়ে নানারকম ভোগ অর্পণ করেন। কেউ খিচুড়ি, কেউ লুচি-আলুরদম, আবার কেউ ফল-মিষ্টি। কিন্তু মিষ্টি ছাড়া কি পুজোর ভোগের আয়োজন সম্পূর্ণ হয়? লক্ষ্মীপুজোর(Laxmi Puja 2025) ভোগ মানেই আলাদা স্বাদ আর পবিত্রতার ছোঁয়া। এ বছর যদি ভিন্ন স্বাদের কিছু বানাতে চান, তবে চেষ্টা করতে পারেন ডাবের পায়েস (Coconut Pudding Recipe)। সহজ প্রণালী আর অনন্য স্বাদের জন্যই এই পদ এখন বেশ জনপ্রিয়। অনেকে একে কোকোনাট ক্ষীর বা কোকোনাট পায়েস নামেও চেনেন।

ডাবের পায়েস(Coconut Payesh) তৈরি করতে প্রথমেই লাগবে একটি ভালো মানের ডাব (Green Coconut)। ডাবের জল আলাদা করে রেখে দিন, কারণ পরে এটি পায়েসে বিশেষ স্বাদ এনে দেবে। ডাবের শাঁস বার করে হালকা করে মিক্সারে ঘুরিয়ে নিন, তবে একেবারে মিহি করে ফেলা চলবে না। শাঁসের হালকা দানাদার টেক্সচারেই আসল স্বাদ লুকিয়ে থাকে। এ বার এক লিটার দুধ (Full Cream Milk) জ্বাল দিয়ে অর্ধেক করে নিন। ঘন হয়ে এলে তাতে অল্প কনডেন্সড মিল্ক (Condensed Milk), গোলাপজল (Rose Water) আর স্বাদমতো চিনি মেশান। মিশ্রণটি ধীরে ধীরে নাড়তে থাকুন যাতে তলায় লেগে না যায়।

আরও পড়ুন:North Bengal Flood : উত্তরবঙ্গে ভয়াবহ পরিস্থিতি, লাগাতার বৃষ্টিতে ভাঙল দুধিয়া ও বিজনবাড়ি সেতু!

এর পর আলাদা করে রাখা ছানা (Cottage Cheese) হালকা করে চটকে নিয়ে ফুটন্ত দুধে ছাড়ুন। আঁচ খুব বেশি না দিয়ে আস্তে আস্তে মেশাতে থাকুন। যখন দুধ আরও ঘন হয়ে উঠবে, তখন তাতে মিশিয়ে দিন ডাবের শাঁস। সঙ্গে যদি চান, ডাবের জলও অল্প ঢেলে দিতে পারেন। এতে স্বাদে আসবে আলাদা মিষ্টতা আর ফ্রেশ ফ্লেভার। সব কিছু ভালোভাবে মিশে গেলে নামিয়ে ঠান্ডা হতে দিন।

ঠান্ডা হয়ে এলে উপরে দিয়ে সাজিয়ে দিন কাজুবাদাম (Cashew), পেস্তা (Pistachio) কিংবা বাদামের কুচি (Almond Flakes)। চাইলে হালকা করে জাফরান (Saffron) ভিজিয়ে দিয়ে দিতে পারেন রঙ আর গন্ধের জন্য।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

এই বিশেষ ডাবের পায়েস লক্ষ্মীপুজোর ভোগে যেমন দারুণ মানিয়ে যায়, তেমনই অতিথি আপ্যায়নেও এটি হতে পারে আকর্ষণের কেন্দ্রবিন্দু। উৎসবের মরশুমে একটুখানি ভিন্নতার ছোঁয়া চাইলে এই কোকোনাট পায়েস আপনার মেনুতে অবশ্যই রাখুন। মিষ্টি প্রেমী বাঙালির পুজোর উৎসবে এ যেন এক অন্য স্বাদ, যেখানে ঐতিহ্য আর নতুনত্ব মিলেমিশে একাকার হয়ে যায়।