নিউজ পোল ব্যুরো: ভোজপুরি তারকা ও রাজনীতিক পবন সিংহ (Pawan Singh) ফের খবরের শিরোনামে। সোমবার সকাল থেকে সমাজমাধ্যমে ঝড় তুলেছে তাঁর দ্বিতীয় স্ত্রী জ্যোতি সিংহের ভিডিয়ো। ভিডিয়োয় কাঁদতে কাঁদতে জ্যোতি অভিযোগ করেন, “পবনের লখনউয়ের বাড়িতে ঢুকতে পারলাম না। পুলিশ দিয়ে আমায় আটকানো হয়েছে। কিছু হলে এই বাড়িতেই বিষ খেয়ে মরব।” তাঁর দাবি, স্বামীই তাঁকে নিজের ঘরে ঢুকতে দেননি। কিন্তু পবন সিংহ (Pawan Singh) এই অভিযোগকে একেবারেই মিথ্যা বলেছেন।
আরও পড়ুন:Arbaaz Khan: হাসপাতালে স্ত্রীকে নিয়ে ছুটলেন আরবাজ খান, নতুন অতিথির অপেক্ষায় খান পরিবার
অভিনেতার দাবি, তিনি নিজেই জ্যোতিকে সসম্মানে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং প্রায় ঘণ্টাদেড়েক তাঁদের মধ্যে গল্প, আড্ডা হয়। পবন সিংহ (Pawan Singh) পাল্টা প্রশ্ন তোলেন, “তা হলে এটা কি মিথ্যা যে আপনি নিজে আমার আমন্ত্রণে বাড়িতে এসেছিলেন?” তিনি আরও জানান, জ্যোতি বারবার শুধু একটাই কথা বলছিলেন— “যেভাবেই হোক ভোটে দাঁড় করান।” কিন্তু তাঁর কথায়, “এটা তো আমার হাতে নেই।” পবন সিংহ (Pawan Singh) বলেন, পুলিশের উপস্থিতি নিয়েও বিভ্রান্তি ছড়ানো হয়েছে। তাঁর ব্যাখ্যা, “আমি পুলিশ ডাকিনি। ওঁরা আগে থেকেই সেখানে ছিলেন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।” তিনি আরও যোগ করেন, “সাধারণ মানুষ আমার কাছে ঈশ্বরের সমান। তাঁদের আবেগে আঘাত করব না কখনও।”
অন্যদিকে, জ্যোতির অভিযোগ আরও তীব্র। তাঁর দাবি, পবন অন্য এক মহিলার সঙ্গে হোটেলে রাত কাটিয়েছেন, বাধা দিতে গেলে তাঁকে খুনের চেষ্টাও করা হয়। এমনকি থানায় লিখিত অভিযোগও করেছেন তিনি। সমাজমাধ্যমে কটাক্ষ করে জ্যোতির প্রশ্ন, “যিনি নারীকে সম্মান করতে পারেন না, তিনি আবার সমাজসেবা করবেন কী ভাবে?” এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে। কেউ বলছেন, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্যে এনে আরও বিভ্রান্তি তৈরি করছেন দু’জনেই। অন্যদিকে, অভিনেতার ভক্তরা দাবি করছেন, জ্যোতির অভিযোগ নিছক প্রচারের হাতিয়ার। যাই হোক, এই বিতর্কে ফের আলোচনার কেন্দ্রে পবন সিংহ (Pawan Singh)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
