নিউজ পোল ব্যুরো: বিহার (Bihar) রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন রাজনীতির রণনীতিকার থেকে সরাসরি প্রার্থী হিসেবে ময়দানে নামা প্রশান্ত কিশোর (Prashant Kishor)। ‘জন সুরজ’ দল গঠনের পর প্রথমবার নির্বাচনী লড়াইয়ে নামছে পিকে’র দল। সোমবার নির্বাচন কমিশন (Election Commission) ঘোষণা করেছে, বিহারে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে দু’দফায়—৬ ও ১১ নভেম্বর। ভোটগণনা ১৪ নভেম্বর, সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হবে ১৬ নভেম্বরের মধ্যে।
আরও পড়ুন: Amit Shah: উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, দুর্যোগের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আশার বার্তা
এই প্রেক্ষাপটেই ‘জন সুরজ’ প্রধান প্রশান্ত কিশোর (Prashant Kishor) সাংবাদিক বৈঠকে জানিয়ে দেন, ২৪৩টি আসনেই তার দল প্রার্থী দেবে এবং তিনিও নিজে প্রার্থী হচ্ছেন। তার (Prashant Kishor) দাবি, “এই নির্বাচনের ফল বিহারের রাজনীতির রূপরেখা বদলে দেবে। আমাদের প্রার্থী তালিকা বিহারবাসীকে চমকে দেবে।”
তবে, এখনও পিকে ঠিক কোন আসন থেকে প্রার্থী হবেন, তা ঘোষণা করেননি। রাজনৈতিক মহলে জোর জল্পনা, তিনি রঘুপুরের মতো হাইপ্রোফাইল কেন্দ্র থেকে লড়াইয়ে নামতে পারেন যেখান থেকে তেজস্বী যাদব রাজনীতির মঞ্চে উঠে আসেন। জন সুরজের ভোট সম্ভাবনা প্রসঙ্গে পিকে স্পষ্ট ভাষায় বলেন, “গত নির্বাচনে এনডিএ ও মহাজোট মিলে পেয়েছে ৭২ শতাংশ ভোট। বাকি ২৮ শতাংশ ভোটারই আমাদের লক্ষ্য, যারা এই দুই শক্তিকে সমর্থন করে না। আমরাই হতে চলেছি তৃতীয় বিকল্প।”
তার স্পষ্ট বার্তা, এই নির্বাচনই হবে নীতীশ কুমারের (Nitish Kumar) শেষ। “২০২৬ সালের জানুয়ারিতে নীতীশ কুমার আর এক আনে মার্গে মকর সংক্রান্তি পালন করবেন না,” বললেন আত্মবিশ্বাসী পিকে।অন্যদিকে, বিহারের রাজনীতিতে নিজেদের অবস্থান পোক্ত করতে আম আদমি পার্টিও প্রথম দফার ১১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। তারা জানিয়েছে, ২৪৩টি আসনেই তারা প্রতিদ্বন্দ্বিতা করবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
