নিউজ পোল ব্যুরো: ত্রিপুরায় ফের লড়াইয়ের ময়দানে তৃণমূল কংগ্রেস। আগরতলার পার্টি অফিসে (TMC Party Office) হামলার পর যে ভয়ের আবহ তৈরি হয়েছিল, তা কাটিয়ে ফের স্বাভাবিক ছন্দে ফিরছে রাজ্যের তৃণমূল নেতৃত্ব। আর তার পেছনে বড় ভূমিকা রয়েছে কলকাতা থেকে আসা উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের, যাদের নেতৃত্বে ছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।
আরও পড়ুন: Goa Beef Ban: গোয়ায় গো-মাংস নিষিদ্ধ নয়, রন্ধন স্বাধীনতা ও সম্প্রীতির বার্তা পর্যটনমন্ত্রীর মুখে
হামলার পরে প্রায় ধ্বংস হয়ে যাওয়া পার্টি অফিসের (TMC Party Office) সাইনবোর্ড নিজের হাতে মেরামত করে কুণাল ঘোষ তৃণমূল কর্মীদের মনোবল ফেরানোর বার্তা দেন। বর্তমানে সেই দপ্তর ঝলমল করছে। পতাকা উড়ছে, আবারও জমছে দলের বৈঠক। এক কথায়, মাটি কামড়ে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে ত্রিপুরা তৃণমূল।
যদিও হামলার ঘটনায় এখনো পর্যন্ত একজন দুষ্কৃতীকেও গ্রেপ্তার করতে পারেনি ত্রিপুরা পুলিশ। বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই নিষ্ক্রিয়তা নিয়েই প্রশ্ন তুলেছে তৃণমূল নেতৃত্ব। প্রতিনিধি দল রাজ্য পুলিশের ডিজি ও রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। এমনকি, আগরতলা বিমানবন্দরে ধর্ণাতেও বসেন তারা।
এই রাজনৈতিক সফরের প্রভাব পড়েছে সরাসরি মাটি স্তরে। প্রদেশ তৃণমূল যুব মোর্চার সভাপতি শান্তনু সাহা জানিয়েছেন, বর্তমানে পার্টি অফিসে (TMC Party Office) নিয়মিত মিটিং হচ্ছে। নেতারা আসছেন, কর্মীরা কাজ করছেন কোনো ভয়ভীতির জায়গা নেই। কুণাল ঘোষ নিজে রাজ্য ছাড়লেও প্রতিদিন যোগাযোগ রাখছেন কর্মীদের সঙ্গে। ত্রিপুরায় বিজেপির একতরফা দাপটের বিরুদ্ধে তৃণমূল যে আবার শক্ত অবস্থান নিচ্ছে, তার স্পষ্ট ইঙ্গিত মিলেছে এই কর্মসূচিতে। এই প্রথম নয়, আগেও রাজ্য রাজনীতিতে ঢেউ তুলেছে তৃণমূল। তবে এবার যেন রাজনৈতিকভাবে আরও সংগঠিত, আরও প্রস্তুত লড়াইয়ের জন্য।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
