নিউজ পোল ব্যুরো: নিশ্ছিদ্র পরিকল্পনা, দেশীয় অস্ত্রে সজ্জিত সেনা, আর সীমান্ত পেরোনো সাহস এই তিনে ভর করেই ভারতের ইতিহাসে আরেকটি উজ্জ্বল অধ্যায় হয়ে রইল ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়ে ভারত (India) যে এখন আর ‘নির্ভরশীল রাষ্ট্র’ নয়, সে বার্তা আন্তর্জাতিক মহল স্পষ্ট বুঝে নিয়েছে। আর সেই বার্তাকেই আরও জোরালো করে তুললেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।
আরও পড়ুন: Chattisgarh: ‘দণ্ডকারণ্য থেকে দলবদল’, আত্মসমর্পণে ৪৩ মহিলা-সহ ৭৮ মাওবাদী
সম্প্রতি পুনের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে রাজনাথ সিং (Rajnath Singh) বলেন, “অপারেশন সিঁদুর (Operation Sindoor) ভারতের আত্মনির্ভরতার জীবন্ত প্রমাণ। এই অভিযানে ভারতীয় সেনার বীরত্ব ও প্রযুক্তিগত সক্ষমতা গোটা বিশ্বের সামনে এসেছে।” তিনি (Rajnath Singh) আরও বলেন, “এই অপারেশনে আমাদের সেনা বাহিনী অধিকাংশ দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র ব্যবহার করেছে। স্বাধীনতার পর এতদিন আমরা বিদেশি অস্ত্রের উপর নির্ভর করতাম। কিন্তু এখন সময় বদলেছে। ভারত নিজেই নিজের অস্ত্র তৈরি করছে, এবং সফলতার সঙ্গে ব্যবহারও করছে।”
উল্লেখ্য, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্র সাধারণ মানুষকে নৃশংসভাবে হত্যা করে লস্কর-ই-তইবার ছায়া সংগঠন টিআরএফ। এরপরই ৭ মে ভোররাতে প্রতিক্রিয়ামূলক স্ট্রাইক চালায় ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটি চিহ্নিত করে গুঁড়িয়ে দেওয়া হয় একে একে ৯টি শিবির। পাল্টা প্রতিক্রিয়ায় ভারতীয় ভূখণ্ডে হামলা চালায় পাকিস্তান। কিন্তু তার কড়া জবাবও মেলে। পাকিস্তানের ১১টির বেশি এয়ারবেস কার্যত অচল হয়ে পড়ে ভারতের প্রতিআক্রমণে।
সেনা সূত্রে খবর, এই অভিযানে মৃত্যু হয় ১০০-রও বেশি জঙ্গি এবং প্রায় ৩৫-৪০ জন পাক সেনার। চূড়ান্ত ক্ষয়ক্ষতির মুখে ইসলামাবাদ শেষে সংঘর্ষবিরতির আবেদন জানায়। নয়াদিল্লিিল্লি কূটনৈতিকভাবে সেটি গ্রহণ করলেও, বার্তা স্পষ্ট ভারত আর আগের ভারত নেই। রাজনাথের কথায়, “আমরা আত্মনির্ভর ভারতের দিকে এগিয়ে চলেছি, যেখানে আত্মরক্ষা ও প্রতিরক্ষা দুটোই আমাদের নিজের হাতে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
