নিউজ পোল ব্যুরো: নিশ্ছিদ্র প্রস্তুতি, আত্মনির্ভর শক্তি প্রদর্শন, আর প্রতিরক্ষার দৃপ্ত বার্তা! আরব সাগরের তীরে দীপাবলির আলোয় মোড়া ভারতের সামরিক আত্মবিশ্বাস এবার অন্য মাত্রা নিল। দীপাবলির (Diwali 2025) দিন দেশের সেনাবাহিনীর সঙ্গে সময় কাটিয়ে গোটা জাতিকে এক নতুন দৃঢ় সংকল্পের পথে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এইবার তিনি উপস্থিত ছিলেন ভারতের গর্ব দেশীয় রণতরী আইএনএস বিক্রান্তে (INS Vikrant), যেখানে তিনি রাত কাটিয়ে ভারতীয় নৌসেনার সঙ্গে সরাসরি আলোচনায় বসেন এবং একটি শক্তিশালী বার্তা তুলে ধরেন। দেশ এখন প্রস্তুত, যে কোনও চ্যালেঞ্জ সামলাতে।
প্রধানমন্ত্রী বলেন, ‘অপারেশন সিঁদুর’- (Operation Sindoor) এর কথা, যেখানে ভারতীয় সেনা (Indian Army), নৌসেনা ও বায়ুসেনা সমন্বিতভাবে পাকিস্তানের বিরুদ্ধে একটি কার্যকর সামরিক কৌশল পরিচালনা করেছিল। মোদীর (Narendra Modi) ভাষায়, “আইএনএস বিক্রান্তের নাম শুনেই গোটা পাকিস্তানের (Pakistan) ঘুম ছুটে গিয়েছিল। শুধু যুদ্ধ নয়, যুদ্ধ শুরুর আগেই শত্রুপক্ষকে স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে এই রণতরী।”
তিনি (Narendra Modi) আরও জানান, স্বদেশি প্রযুক্তিতে নির্মিত এই যুদ্ধজাহাজ ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার প্রতীক। ‘ব্রহ্মস’ ও ‘আকাশ’-এর মতো ক্ষেপণাস্ত্র ব্যবহারে সজ্জিত এই যুদ্ধজাহাজ ভারতের নৌবাহিনীকে দিয়েছে অতুলনীয় কৌশলগত শ্রেষ্ঠতা।এদিন শুধু সামরিক শক্তির প্রদর্শনই নয়, প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন ভারতের ভবিষ্যৎ প্রতিরক্ষা কৌশলের দিকনির্দেশ। তার কথায়, “আমাদের লক্ষ্য একটাই, ভারতকে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা রফতানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠা করা। গত দশকে আমরা সেই লক্ষ্যপথেই এগিয়েছি। বর্তমানে প্রতিরক্ষা রফতানি বেড়েছে ৩০ গুণ।”
এই দীপাবলি তাই শুধুমাত্র আলোর উৎসব নয়, দেশের প্রতিরক্ষা ও আত্মনির্ভরতার দীপ্ত প্রতীক হয়ে উঠেছে। সেনার পোশাকে মোদীর উপস্থিতি ও বক্তব্য এক নতুন বার্তা বহন করে, ভারত এখন আত্মবিশ্বাসী, স্বয়ংসম্পূর্ণ এবং আগামীর জন্য প্রস্তুত। এই বার্তা শুধু প্রতিবেশী নয়, গোটা বিশ্বের উদ্দেশে এক নিঃশব্দ ঘোষণা। নতুন ভারত কখনও চুপ থাকে না, প্রয়োজন হলে জবাব দেয়, তাও দেশীয় শক্তিতে ভর করে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
