Newtown : মরণফাঁদ বিশ্ববাংলা সরণি! রাতভর বৃষ্টিতে পিচ্ছিল রাস্তা,একের পর এক বাইক স্লিপ নিউটাউনে

জেলা

নিউজ পোল ব্যুরো: কলকাতার ব্যস্ততম রাস্তাগুলির মধ্যে অন্যতম নিউটাউনের বিশ্ববাংলা সরণি (World Bangla Sarani)। আর সেই রাস্তাই বুধবার সকালে যেন পরিণত হলো এক মরণফাঁদে (Death trap road)। সকাল থেকে একের পর এক বাইক (bike) স্লিপ করে পড়ছে রাস্তায়। অফিসগামী মানুষ আতঙ্কে দিশেহারা। পুলিশের তরফ থেকে দ্রুত ব্যবস্থা না নিলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে হিডকো (HIDCO)–র পক্ষ থেকে রাস্তার পাশে কনস্ট্রাকশন (construction work) কাজ চলছিল। কাজের প্রয়োজনে ডাম্পার (dumper) করে মাটি নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় অসাবধানতাবশত প্রচুর পরিমাণে মাটি (mud) রাস্তায় ছড়িয়ে পড়ে। এর পরেই রাতে নিউ টাউনে (New Town) টিপটিপ বৃষ্টি শুরু হয়। সেই মাটির সঙ্গে বৃষ্টির জল মিশে গোটা রাস্তা পিচ্ছিল হয়ে যায়।

আরও পড়ুন : Jagaddhatri Puja : ২৫ বছরের ঐতিহ্যে মহাধুমধামে জগদ্ধাত্রী পুজো দক্ষিণ ২৪ পরগনার গোলবাড়ি কাটাবটতলায়

 

বুধবার সকালে যখন অফিসগামীরা (office commuters) বাইক ও স্কুটারে (bike riders) করে বেরিয়েছিলেন, তখনই বিপত্তি। বিশ্ববাংলা সরণির উপর মাটির স্তরে চাকা পড়তেই একের পর এক বাইক স্লিপ (bike skidding accident) করতে থাকে। কেউ হাত-পা কেটে ফেলেছেন, কেউ আবার রীতিমতো রাস্তায় ছিটকে পড়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটা থেকে প্রায় দেড় ঘণ্টা ধরে এই পরিস্থিতি চলে। পরিস্থিতি সামাল দিতে নিউ টাউন ট্রাফিক পুলিশ (New Town Traffic Police) দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। প্রথমে দুর্ঘটনাস্থল ঘিরে রাস্তা বন্ধ (road closed) করে দেওয়া হয় যাতে আর কোনও যানবাহন ওই অংশে না ঢোকে। পরবর্তীতে গাড়িগুলিকে সার্ভিস রোড (service road) দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। নিউ টাউনের বন্দে মোড় (Bonde Mor) থেকে যাত্রাগাছি (Jatragachhi) যাওয়ার প্রধান রাস্তার এই অংশে যানজটও তৈরি হয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এদিকে ঘটনাস্থলে পৌঁছে যান বিধাননগর ট্রাফিকের ডিসি (DC Traffic Bidhan Nagar) নিমা ভুটিয়া (Nima Bhutia)। তার নির্দেশে হিডকোর (HIDCO) কর্মীরা দ্রুত মাটি সরানোর কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর রাস্তা থেকে মাটির স্তর পরিষ্কার করা সম্ভব হয়।স্থানীয়দের অভিযোগ, এই ধরণের কনস্ট্রাকশন কাজের (construction site safety) সময় প্রশাসনের আরও সতর্ক থাকা উচিত। কারণ বৃষ্টি ও মাটির কারণে এমন দুর্ঘটনা (road safety hazard) যেকোনও দিন প্রাণঘাতী হতে পারে। বিশ্ববাংলা সরণির মতো ব্যস্ত রাস্তায় এমন অব্যবস্থা ফের একবার প্রশ্ন তুলেছে শহরের রাস্তা নিরাপত্তা (road safety in Kolkata) নিয়ে।