Abhishek Banerjee: “দেশ ধ্বংসের মিশনে জ্ঞানেশ!” বিজেপি-কমিশন আঁতাতে বিস্ফোরক অভিষেক

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বাংলার রাজনীতিতে নতুন বিতর্কের ঝড়। নির্বাচন কমিশন যখন এসআইআর (Special Intensive Revision) ঘোষণা করেছে, তখনই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও তার পরিবারের রাজনৈতিক যোগ নিয়ে তোলপাড় শুরু করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে অভিষেক সরাসরি অভিযোগ করেন, “জ্ঞানেশ কুমার বিজেপির হয়ে এক ভয়ংকর মিশনে নেমেছেন যার লক্ষ্য দেশের গণতন্ত্রকে ধ্বংস করা।”

আরও পড়ুন: Draupadi Murmu: আকাশ ছুঁলেন রাষ্ট্রপতি! রাফালে উড়ে ইতিহাস গড়লেন দ্রৌপদী মুর্মু

অভিষেকের (Abhishek Banerjee) দাবি, কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তগুলির পেছনে লুকিয়ে আছে একটি বৃহৎ রাজনৈতিক পরিকল্পনা। তিনি বলেন, “যখন কমিশন নিরপেক্ষ থাকার কথা, তখনই দেখা যাচ্ছে জ্ঞানেশ কুমারের মেয়ে মেধা রূপম এবং জামাই মণীশ বনশলকে বিজেপি শাসিত রাজ্যে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে পাঠানো হচ্ছে। এটা কি নিছক কাকতালীয়?” তার তথ্য অনুযায়ী, ২৫ জুন এসআইআর (SIR) ঘোষণা হওয়ার আগের দিনই মণীশ বনশলকে সাহরনপুরের জেলাশাসক করা হয়, আর তিন দিন পর মেধা রূপমকে নয়ডার জেলাশাসক পদে নিয়োগ করা হয়। অভিষেকের কটাক্ষ, “এই বদলির সময়সূচি স্পষ্ট করে দিচ্ছে সবটাই পরিকল্পিত। জ্ঞানেশ কুমার শুধু কমিশনার নন, বিজেপির এক গোপন মিশনের অংশ।”

তিনি (Abhishek Banerjee) আরও অভিযোগ করেন, এই এসআইআর আদতে “Silent Invisible Rigging” অর্থাৎ নীরবভাবে ভোটে কারচুপির প্রস্তুতি। অভিষেকের বক্তব্য, “আগে যেখানে এই প্রক্রিয়া শেষ হতে দুই বছর লেগেছিল, সেখানে এবার বলা হচ্ছে দুই মাসেই সম্পন্ন হবে। এটা কি বাস্তবসম্মত? না, এটা পরিকল্পিতভাবে লক্ষাধিক ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা।” তাঁর মতে, এই প্রক্রিয়ার মাধ্যমে বিজেপি সরকার নিজেই ‘ভোটার বাছাই’ করছে “আগে ভোটাররা সরকার বেছে নিত, এখন সরকারই ভোটার বেছে নিচ্ছে।”

তৃণমূলের (TMC) এই শীর্ষ নেতার অভিযোগ, জ্ঞানেশ কুমারের অতীতও বিজেপি ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ দেয়। তিনি বলেন, “জ্ঞানেশ দীর্ঘদিন গৃহমন্ত্রী অমিত শাহের ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন। তাই কমিশনের পদে এসে তিনি বিজেপির রাজনৈতিক স্বার্থ রক্ষায় ব্যস্ত।” অভিষেকের মন্তব্যে স্পষ্ট, এসআইআরকে তিনি ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নয়, বরং গণতন্ত্রের ভিত্তি দুর্বল করার এক ভয়ংকর চক্রান্ত হিসেবে দেখছেন। বাংলার রাজনীতিতে এই ইস্যু এখন নতুন উত্তেজনার কেন্দ্রবিন্দু। জ্ঞানেশ কুমার সত্যিই কি ‘নিরপেক্ষ কমিশনার’, না কি বিজেপির ‘মিশন ম্যান’? এই প্রশ্নের উত্তরই হয়তো ঠিক করবে আগামী নির্বাচনের বিশ্বাসযোগ্যতার ভবিষ্যৎ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole