Mamata Banerjee: SIR ইস্যুতে বিজেপির বিরুদ্ধে পথে মমতা-অভিষেক, ৪ নভেম্বর কলকাতায় তৃণমূলের শক্তি প্রদর্শন

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বিজেপির (BJP) ‘ষড়যন্ত্র’ ও নির্বাচন কমিশনের ‘এসআইআর’ কর্মসূচির বিরুদ্ধে ফের পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আগামী মঙ্গলবার, ৪ নভেম্বর কলকাতার (Kolkata) ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশ থেকে শুরু হবে প্রতিবাদ মিছিল। পদযাত্রা যাবে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি পর্যন্ত। এই মিছিলে অংশ নেবেন তৃণমূলের সাংসদ, কাউন্সিলর ও হাজার হাজার কর্মী-সমর্থক।

আরও পড়ুন: SIR: নজরুল মঞ্চে বিএলও প্রশিক্ষণে বিক্ষোভ, নিরাপত্তা ও ‘অন ডিউটি’র দাবিতে সরব শিক্ষকরা

রাজনৈতিক মহলে জোর গুঞ্জন বিধানসভা নির্বাচনের বছরেই তৃণমূল এই মিছিলের মাধ্যমে রাজ্যজুড়ে বিজেপির বিরুদ্ধে তীব্র জনমত গড়ে তুলতে চাইছে। তৃণমূলের দাবি, Special Intensive Revision (SIR)–এর নামে রাজ্যের বৈধ ভোটারদের নাম ইচ্ছে করে বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে বিজেপি, আর নির্বাচন কমিশন (Election Commission) সেই খেলায় নীরব দর্শকের ভূমিকা নিচ্ছে।

তৃণমূল (TMC) সূত্রে খবর, ৪ নভেম্বর থেকেই রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু করবে ব্লক লেভেল অফিসাররা (BLO)। একই দিন পথে নামছেন মমতা (Mamata Banerjee) ও অভিষেক এ যেন রাজনৈতিক বার্তা ছুড়ে দেওয়ার এক কৌশলগত পদক্ষেপ। দলীয় নেতৃত্বের মতে, “বিজেপি গণতন্ত্রকে বুথ স্তর থেকে ধ্বংস করতে চাইছে। বৈধ ভোটারদের নাম কেটে রাজ্যে অরাজকতা তৈরি করাই তাদের লক্ষ্য।” এই প্রেক্ষিতেই রাজ্যজুড়ে জনগণকে সচেতন করতে ও সহায়তা দিতে ৬,২০০টি হেল্পডেস্ক চালু করছে তৃণমূল কংগ্রেস।সম্প্রতি তিনজন মানুষের মৃত্যু হয়েছে তাদের পরিবার দাবি করেছে, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আতঙ্কেই তারা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এই ঘটনার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে তীব্র আক্রমণ করেন। এবার রাস্তায় নেমে সরাসরি বার্তা দিতে চলেছেন তিনি,“জনগণের ভোটাধিকার কেড়ে নিতে দেব না।”

তৃণমূল নেতৃত্বের বিশ্বাস, এই মিছিল শুধু প্রতিবাদ নয়, আসন্ন নির্বাচনের আগে দলের শক্তি ও ঐক্যের প্রতীক হিসেবেও কাজ করবে। ধর্মতলা থেকে জোড়াসাঁকো পর্যন্ত মমতা-অভিষেকের নেতৃত্বে মিছিল শেষ হলে তারা জনতার উদ্দেশে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিতে পারেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ৪ নভেম্বরের এই পদযাত্রা আগামী নির্বাচনের পূর্বাভাস দেবে এ যেন কলকাতার বুকে তৃণমূলের নতুন ‘মাঠ গরম’ কর্মসূচির সূচনা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole