Sikkim Tour : ডিসেম্বরে পাহাড় ডাকছে! নতুন বছরকে স্বাগত জানাতে সিকিমে শুরু হচ্ছে রাজকীয় লোসুং উৎসব

অফবিট ভ্রমণ লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: ডিসেম্বর মানেই পায়ের তলায় সরষের মাস(Winter Travel), মানে মন ভরানো ঠান্ডা আর ছুটির আমেজ। বছরের এই সময়টা বাঙালির মনে এক আলাদা টান তৈরি করে পাহাড়ে বেড়িয়ে পড়ার টান। শীতকাল জুড়েই (Holiday Season) ভ্রমণের মেজাজ থাকলেও, ডিসেম্বর মাসে পাহাড় যেন একটু বেশি আপন হয়ে ওঠে। আর যদি এই ডিসেম্বর পাহাড়ের ডাক শোনেন, তাহলে ঘুরে আসতে পারেন মনোরম সিকিম (Sikkim Tour)। একদিকে বরফে মোড়া উপত্যকা, অন্যদিকে নতুন বছরকে (New Year Celebration) স্বাগত জানানোর উৎসব এই সময়ের সিকিম যেন এক রূপকথার দেশ।

আরও পড়ুন : Safety Pin : ৬৯ হাজার টাকায় প্রাডার সেফটি পিন! নেটিজেনদের মজা ও সমালোচনা

প্রতি বছর ডিসেম্বর মাসে সিকিমে পালিত হয় লোসুং উৎসব (Losung Festival in Sikkim)। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই উৎসবের অর্থ নতুন বছরের সূচনা। প্রাচীন বৌদ্ধ ক্যালেন্ডার অনুযায়ী এই সময়ই শেষ হয় পুরনো বছর, শুরু হয় নতুন বছর। সেই আনন্দে গোটা সিকিম জুড়েই চলে নাচ, গান, আর প্রার্থনা। এই বছর লোসুং উৎসব শুরু হবে ২০ ডিসেম্বর, যা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। তাই যদি ডিসেম্বরের ছুটিতে (Winter Vacation) ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে, এই সময়টাই সবচেয়ে উপযুক্ত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

গ্যাংটকের (Gangtok) বিখ্যাত ফোডং ও রুমটেক (Phodong Monastery, Rumtek Monastery) মনাস্ট্রিতে রাজকীয়ভাবে পালিত হয় এই উৎসব। সন্ন্যাসীরা ঐতিহ্যবাহী মুখোশ পরে (Cham Dance) ধর্মীয় নৃত্য পরিবেশন করেন। ঢাক-ঢোলের তালে সেই নাচে মিশে থাকে আধ্যাত্মিকতার ছোঁয়া। স্থানীয়রা বিশ্বাস করেন, এই উৎসবের মাধ্যমে দূর হয় অশুভ শক্তি, আর আগমন ঘটে নতুন আশার। তাই সিকিম ভ্রমণের (Sikkim Travel Guide) সময় এই দুই মনাস্ট্রি অবশ্যই ঘুরে দেখবেন।

লোসুং উৎসব মানেই শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এক বিশাল খাদ্য-উৎসবও (Local Food Festival)। এই সময় সিকিমের ঘরে ঘরে তৈরি হয় নানা রকম ঐতিহ্যবাহী খাবার। যেমন—থুকপা (Thukpa), সেল রুটি (Sel Roti), গুনদ্রুক স্যুপ (Gundruk Soup), চ্যাং (Chang Drink), আর ফাগসাপা (Phagshapa) ইত্যাদি। স্থানীয়রা উৎসবের দিনে একে অপরকে এই খাবার পরিবেশন করে আনন্দ ভাগ করে নেন। তাই যদি আপনি ভ্রমণপ্রেমী হন এবং শীতের ছুটিতে বরফ, পাহাড়, আর উৎসবের আবহে (Winter in Sikkim) কিছুদিন কাটাতে চান—তাহলে ডিসেম্বরেই চলে যান সিকিমে। লোসুং উৎসবের রঙ, গন্ধ, আর স্বাদে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এই ভ্রমণ হবে একদিকে শান্তির, অন্যদিকে আনন্দে ভরপুর এক অনন্য অভিজ্ঞতা।