নিউজ পোল ব্যুরো: বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য রিচা ঘোষের কৃতিত্বকে সম্মান জানিয়ে তাঁর নামে উত্তরবঙ্গে একটি স্টেডিয়াম তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সম্প্রতি টানা বৃষ্টিতে বিপর্যয়ের কবলে পড়া উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। দুপুরে উত্তরকন্যায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন তিনি। শিলিগুড়ির চাঁদমনি চা বাগান এলাকায় যে ২৭ একর জমিতে নতুন স্টেডিয়াম তৈরি হবে, সেটির নামকরণ করা হবে রিচা ঘোষের (Richa Ghosh) নামে। স্টেডিয়ামের কাজ তদারকির দায়িত্ব শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে (Goutam Deb) দেওয়া হয়েছে। বিশ্বকাপ জেতার পর রিচা ঘোষ আক্ষেপ করে বলেছিলেন যে শিলিগুড়িতে খেলার জন্য ভালো মানের কোনও ক্রিকেট স্টেডিয়াম নেই। তাঁর সেই আক্ষেপ শুনেই মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ নেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রিচাকে অভিনন্দন। মাত্র ২২ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ওর নামে আমরা একটা ক্রিকেট স্টেডিয়াম করতে চাই। চাঁদমনি বাগানে প্রায় ২৭ একর জমি আছে। ওটা ক্রিকেট স্টেডিয়াম করার জন্য। রিচা ক্রিকেট স্টেডিয়াম।’’ এই ঘোষণায় রিচার বাবা মানবেন্দ্র ঘোষ আনন্দিত এবং আবেগে ভাসছেন। তিনি উচ্ছ্বসিত হয়ে জানান, তাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে।
আরও পড়ুন: Android Phone: চার্জিংয়ে ফোন ব্যবহার করেন? সাবধান! প্রসেসর–ব্যাটারি দুটোই ক্ষতিগ্রস্ত হতে পারে
মুখ্যমন্ত্রী শুধু রিচার ইচ্ছাপূরণ করেছেন এমনটা নিয়, এর আগে একগুচ্ছ উপহারও দিয়েছে তাকে। গত শনিবার ইডেন গার্ডেনে রিচাকে সম্মানিত করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (CAB) ও রাজ্য সরকার। রিচাকে পশ্চিমবঙ্গ পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) পদে নিযুক্ত করা হয়েছে। রাজ্য সরকারের সর্বোচ্চ সম্মানগুলির মধ্যে একটি, বঙ্গভূষণ পুরস্কারে তাঁকে ভূষিত করা হয়। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) এর পক্ষ থেকে তাঁকে ৩৪ লক্ষ টাকার চেক দেওয়া হয়, যা বিশ্বকাপ ফাইনালে তাঁর ৩৪ রানের স্মরণে। সিএবি (CAB)তাঁকে একটি সোনার ব্যাট ও বল এবং রাজ্য সরকার একটি সোনার চেন উপহার দেয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নিজে এবং তার সঙ্গে ছিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) সহ সিএবি-র কর্মকর্তারা। শুধু তাই নয়, টলিউডের অভিনেতা অভিনেত্রীরাও হাজির ছিলেন রিচার সাফল্যের উদযাপনে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
