নিউজ পোল ব্যুরো: আজকের দিনে স্মার্টফোন প্রযুক্তির উন্নতি এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রতি কয়েক মাসে বাজারে হাজির হচ্ছে আরও শক্তিশালী, দ্রুত এবং কার্যকরী মডেল। আগে যেখানে সারারাত ফোন চার্জে রেখে দিলে ব্যাটারির ক্ষতি হবে—এমন ধারণা প্রচলিত ছিল, এখনকার স্মার্টফোন সেই সমস্যাগুলি অনেকটাই কাটিয়ে উঠেছে। আধুনিক স্মার্টফোনে ব্যবহৃত স্মার্ট ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম (Battery Health Management) চার্জ সম্পূর্ণ হয়ে গেলে স্বয়ংক্রিয় ভাবে বিদ্যুৎ প্রবাহ কমিয়ে দেয়। ফলে ফোন দীর্ঘক্ষণ চার্জে সংযুক্ত থাকলেও আগের মতো ব্যাটারির ক্ষতি হয় না।
আরও পড়ুন:RR and CSK Trade: মত বদল রাজস্থানের! সঞ্জুর বদলে চেন্নাই থেকে কাকে চান তারা?
তবে তবুও কিছু অভ্যাস আছে যা স্মার্টফোনের ব্যাটারির আয়ু কমিয়ে দিতে পারে। গ্যাজেট বিশ্লেষকদের মতে, ফোনের ব্যাটারি সুস্থ রাখতে কয়েকটি নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। বিশেষ করে চার্জিং চলাকালীন ফোন ব্যবহার করা—এটিই সবচেয়ে বড় সমস্যা। অনেকেই ফোন চার্জে লাগিয়ে গেম খেলেন, ভারী অ্যাপ ব্যবহার করেন, ভিডিও এডিটিং করেন অথবা 4K ভিডিও রেকর্ড করেন । এসব কাজ ফোনের প্রসেসরে ভারী চাপ সৃষ্টি করে (Processor Load), এবং দ্রুত ফোনের তাপমাত্রা বাড়িয়ে দেয় (Overheating Issue)।
ফোন যখন অতিরিক্ত গরম হয়, তখন শুধু ব্যাটারি নয়, তার সঙ্গে সংশ্লিষ্ট হার্ডওয়্যার যেমন ক্যামেরা মডিউল, প্রসেসর এবং মাদারবোর্ডও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে বিশেষজ্ঞরা বলছেন, চার্জিং চলাকালীন ভারী কাজ করলে ফোনের ভিতরের তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ে। এর সঙ্গে চার্জিংয়ের তাপমাত্রা যুক্ত হলে পরিস্থিতি আরও খারাপ হয়। তাপমাত্রা যত বাড়ে, স্মার্টফোনের পারফরম্যান্স তত কমতে থাকে, এবং ব্যাটারির স্বাস্থ্য দ্রুত নষ্ট হয়ে যায় (Battery Degradation)।
কিছু ফোনে বা হিট ম্যানেজমেন্ট সিস্টেম থাকলেও চার্জিং চলাকালীন অতিরিক্ত চাপ পড়লে ফোন গরম হওয়া পুরোপুরি থামানো সম্ভব নয়। তাই চার্জিংয়ের সময় শুধু প্রয়োজনীয় ব্যবহার যেমন জরুরি কল বা টেক্সট মেসেজ করা যেতে পারে। দীর্ঘসময় গেম খেলা বা ভিডিও এডিটিং একদমই নয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
ব্যাটারি ভালো রাখতে কয়েকটি সহজ উপায়:
• চার্জিং চলাকালীন ভারী অ্যাপ ব্যবহার করবেন না
• ফোনকে অতিরিক্ত গরম হতে দেবেন না
• সম্ভব হলে অল্প সময়ের জন্য ব্যবহার করুন
• রাতে চার্জ দিয়ে ঘুমোতে গেলে তাপমাত্রা নজরে রাখুন
