নিউজ পোল ব্যুরো: খুদে সন্তানের শরীরেও অজান্তে (Thyroid Disorder in Children) সিঁধ কাটতে পারে থাইরয়েড সমস্যা। অনেক সময় আমরা মনে করি থাইরয়েড (Thyroid Gland) কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের রোগ, কিন্তু বাস্তবে এটি নবজাতক থেকে শুরু করে কিশোর বয়সের শিশুদের মধ্যেও দেখা দিতে পারে। শিশুর শরীরে থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন (Thyroid Hormone) অতিরিক্ত বা কম ক্ষরিত হলে তার শারীরিক ও মানসিক বিকাশে (Physical and Mental Growth) বড় বাধা সৃষ্টি হতে পারে। তাই সময় থাকতে সতর্ক হওয়াই বুদ্ধিমানের কাজ।
আরও পড়ুন : DigiLocker: ভারতের ডিজিটাল লকারে সংরক্ষণ করুন সমস্ত গুরুত্বপূর্ণ নথি সহজ ও নিরাপদে
শিশুর মধ্যে (Hypothyroidism) বা (Hyperthyroidism) যে কোনও একটি সমস্যা দেখা দিতে পারে। জন্মের সময় যদি থাইরয়েড গ্রন্থি ঠিকভাবে তৈরি না হয় বা কার্যকর না হয়, তবে শিশুর মধ্যে হাইপোথাইরয়েডিজম দেখা দিতে পারে। এ ক্ষেত্রে শিশুর ঘন ঘন জন্ডিস (Jaundice in Newborn) হতে পারে, শরীর নিস্তেজ হয়ে পড়ে এবং দিনের বেশির ভাগ সময় ঘুমে কেটে যায়। এছাড়াও শিশুর জিভ বড় বা শুষ্ক দেখাতে পারে, কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে এবং পর্যাপ্ত খাওয়া-দাওয়া করলেও ওজন বাড়ে না, উল্টে কমে যায়। শিশুর থাইরয়েড সমস্যার অন্যতম কারণ হতে পারে (Hashimoto’s Thyroiditis), যা একটি অটোইমিউন রোগ। এই অবস্থায় শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা (Immune System) ভুলবশত থাইরয়েড গ্রন্থিকে আক্রমণ করে, ফলে ক্লান্তি, জ্বর বা কাঁপুনি দেখা দিতে পারে এবং পেশি দুর্বল হয়ে পড়ে। অনেক সময় শিশুর গলার সামনে থাইরয়েড গ্রন্থি ফুলে উঠতে দেখা যায়, যা দৃশ্যতই বোঝা যায়। এটি (Goiter in Children) নামেও পরিচিত।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
শিশুর চোখ বড় হয়ে সামনের দিকে বেরিয়ে আসা (Bulging Eyes) বা শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়াও থাইরয়েডের গুরুত্বপূর্ণ লক্ষণগুলির মধ্যে একটি। এই ধরনের উপসর্গগুলি দেখা দিলে কখনওই অবহেলা করা উচিত নয়। দ্রুত একজন শিশু বিশেষজ্ঞ (Pediatrician) বা (Endocrinologist)-এর পরামর্শ নেওয়া উচিত। চিকিৎসকের পরামর্শে (Thyroid Function Test) যেমন—TSH, T3 এবং T4 রক্ত পরীক্ষা করানো খুবই প্রয়োজনীয়। প্রাথমিক পর্যায়ে সঠিকভাবে থাইরয়েড সমস্যা ধরা পড়লে চিকিৎসার মাধ্যমে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ সম্ভব। তাই আপনার সন্তানের আচরণ বা শারীরিক পরিবর্তনে কোনও অস্বাভাবিকতা চোখে পড়লেই তা গুরুত্ব দিয়ে দেখুন। আগেভাগে সচেতন থাকলে থাইরয়েডজনিত জটিলতা থেকে শিশুকে রক্ষা করা একেবারেই সম্ভব। শিশুর সুস্থ ভবিষ্যতের জন্য আজই শুরু হোক সচেতনতার পদক্ষেপ।
