Sleep Anxiety : গ্রীষ্ম-বর্ষা-শীত—চাদর ছাড়া ঘুম আসে না? জানুন অজানা কারণ

লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: শত ব্যস্ততার শেষে (after a hectic day) বাড়ি ফিরে সবাই চায় একফোঁটা শান্তির ঘুম (peaceful sleep)। কিন্তু অনেকেই আছেন, যাদের জন্য সেই ঘুমের সঙ্গে জড়িয়ে রয়েছে এক বিশেষ অভ্যেস—চাদর গায়ে দিয়ে ঘুমোনো (sleeping with blanket)। শীত হোক বা গ্রীষ্ম, তাদের কাছে চাদর যেন অবিচ্ছেদ্য সঙ্গী। এমনকি এই অভ্যেস নিয়ে অনেক সময় বন্ধু বা পরিবারের মধ্যে হাসি-ঠাট্টাও চলে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, চাদর গায়ে দিয়ে ঘুমোনোর অভ্যেসের পেছনে রয়েছে গভীর মনস্তাত্ত্বিক (psychological reason) ব্যাখ্যা। মনোবিদদের দাবি, চাদর (blanket) অনেকের কাছে এক ধরনের সেফ গার্ড (safe guard) বা সুরক্ষা-কবচের মতো। গবেষণা (research) বলছে, যাদের ছোটবেলার জীবন নানা অনিশ্চয়তা, ভয় বা মানসিক চাপের (childhood trauma) মধ্যে কেটেছে, তাদের মধ্যেই এই প্রবণতা বেশি দেখা যায়। বাবা-মায়ের মধ্যে ঝগড়া, পরিবারে অশান্তি, কিংবা নিরাপত্তাহীন পরিবেশে বেড়ে ওঠা শিশুরা বড় হয়ে নিজেদের অবচেতনে একটা সুরক্ষার আবরণ (emotional shield) খোঁজে। চাদর তাদের কাছে সেই নিরাপত্তার প্রতীক হয়ে ওঠে। ঘুমের সময়ে চাদর গায়ে দিলে তারা মনে করেন, বাইরের কোনও বিপদ বা অস্বস্তি তাদের ছুঁতে পারবে না।

আরও পড়ুন : Child’s thyroid : খুদের শরীরেও থাইরয়েডের প্রভাব! সময়মতো চিকিৎসা না হলে ব্যাহত হতে পারে শারীরিক ও মানসিক বিকাশ

এমনকি, যারা ঘুমের মধ্যে ভয় পেয়ে জেগে ওঠেন (night terrors or sleep anxiety), তাদের কাছেও চাদরটি মানসিক আশ্রয়ের মতো কাজ করে। অনেকের কাছে এই অভ্যেসটি একপ্রকার মানসিক প্রশান্তি (mental comfort) এনে দেয়। তবে মনস্তত্ত্ব ছাড়াও রয়েছে শারীরবৃত্তীয় কারণ (physiological reason)। বিশেষজ্ঞদের মতে, শরীরের উপর নরম ওজন বা চাপ (weighted blanket effect) পড়লে মস্তিষ্কে সেরোটোনিন (serotonin) এবং মেলাটোনিন (melatonin) হরমোনের ক্ষরণ বাড়ে, যা ঘুমকে সহজ ও গভীর করে তোলে। চাদর গায়ে দেওয়ায় শরীর বুঝতে পারে, এখন বিশ্রামের সময় (sleep cue), ফলে মন ও শরীর ধীরে ধীরে ঘুমের জন্য প্রস্তুত হয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

তবে সতর্কবার্তাও রয়েছে। অনেকেই আছেন, যারা শুধু চাদর নয়, সম্পূর্ণ মুড়ি দিয়ে (fully covering face while sleeping) ঘুমোন। এই অভ্যেস কিন্তু একেবারেই স্বাস্থ্যকর নয়। কারণ এতে বিশুদ্ধ বাতাস (fresh air) শরীরে প্রবেশে বাধা পায়, ফলে শ্বাসপ্রশ্বাসে সমস্যা (breathing problem) দেখা দিতে পারে এবং দীর্ঘমেয়াদে ফুসফুসের ক্ষতি (lung damage) হতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ, চাদর গায়ে ঘুমোতে অসুবিধা নেই, বরং তা মানসিক শান্তি (mental relaxation) দেয়। তবে মুখ ঢেকে ঘুমোনো অভ্যেস থাকলে এখনই তা বদলে ফেলা উচিত—নয়তো শান্তির ঘুমই হয়ে উঠতে পারে স্বাস্থ্যঝুঁকির কারণ (health risk)।