Kolkata: ১৫ বছরের পুরনো বাস নয় আর ‘অবসরপ্রাপ্ত’! ফিট থাকলে চলবে শহরের রাস্তায়

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: বৃহত্তর কলকাতায় বাণিজ্যিক গাড়ির বয়সসীমা সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে। এতদিন ১৫ বছরের বেশি পুরনো বেসরকারি বাস বা অন্য কোনও (commercial vehicle) রাস্তায় নেমে চলাচল করতে পারত না। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গাড়ির বয়স আর তার ভবিষ্যৎ নির্ধারণের একমাত্র মানদণ্ড হবে না। অর্থাৎ, ১৫ বছর পার করা বাসও নির্দিষ্ট শর্ত পূরণ করলে শহরের রাস্তায় স্বাভাবিকভাবে চলতে পারবে।

আরও পড়ুন: Delhi Blast: বাংলার ছাত্রের সঙ্গে ‘জঙ্গি নেক্সাস’-এর সম্পর্ক নিয়ে কী জানাল NIA?

আদালতের নির্দেশ অনুযায়ী, যেকোনও পুরনো বাস বা বাণিজ্যিক গাড়িকে বছরে দু’বার “ফিটনেস সার্টিফিকেট” সংগ্রহ করতে হবে। এই পরীক্ষায় যদি প্রমাণিত হয় যে গাড়ি রাস্তায় চলার উপযোগী, তবেই তা পুনরায় চলাচলের অনুমতি পাবে। শুধু তাই নয়, বছরে কমপক্ষে দু’বার পলিউশন টেস্ট করানো বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ, বয়স নয়—এবার গাড়ির স্বাস্থ্যই নির্ধারণ করবে তার চলাচলের অধিকার। বাস মালিকদের দীর্ঘদিনের দাবি ছিল, যানবাহন বাতিলের ক্ষেত্রে বয়সকে মানদণ্ড না করে তার প্রকৃত অবস্থা এবং দূষণের মাত্রাকেই গুরুত্ব দেওয়া হোক। এই দাবি তারা পরিবহণ দপ্তরের কাছে জানানোর পাশাপাশি আদালতেও আবেদন করেন। আদালত রাজ্য সরকারের মতামত জানতে চাইলে, রাজ্য জানায় যে এক ধাক্কায় ১৫ বছরের পুরনো বাস বাতিল করা বাস্তবসম্মত নয়। এতে শহরের গণপরিবহণ ব্যবস্থা (public transport) চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি, গাড়ির প্রকৃত ‘স্বাস্থ্য’ এবং দূষণের মাত্রাই তার কার্যক্ষমতার মূল সূচক হওয়া উচিত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

প্রসঙ্গত, আগে NGT অর্ডার অনুযায়ী ১৫ বছরের বেশি পুরনো বাণিজ্যিক গাড়ির ফিটনেস সার্টিফিকেট দেওয়া বন্ধ হয়ে যায়, যার ফলে বহু বাস রাস্তায় নামতে পারেনি এবং যাত্রীসাধারণকে ভোগান্তির মুখে পড়তে হয়। নবনির্দেশে সেই জটিলতা অনেকটাই কাটল। সিটি সাবার্বান বাস সার্ভিসেস –এর সাধারণ সম্পাদক টিটু সাহা জানিয়েছেন, “বয়সজনিত নিয়ম উঠে যাওয়ায় বহু বাস আবার রাস্তায় ফিরতে পারবে। স্বাস্থ্য ও দূষণবিধি মানলেই সমস্যা নেই।” সারা বাংলা বাস–মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, “আমাদের দাবি ছিল স্বাস্থ্যপরীক্ষাকেই ভিত্তি করা—অবশেষে সেটাই মানা হল।” জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের তপন বন্দ্যোপাধ্যায়ও জানান, “কোভিডে দীর্ঘদিন বাস বন্ধ ছিল। তাই বয়সসীমা তুলে নেওয়া সুবিচার। আমরা স্বাগত জানাচ্ছি।”