Lifestyle News: পুরুষ সঙ্গী ব্যর্থ, মহিলাদের ঘুমের সেরা সঙ্গী কে? গবেষণায় মিলল অদ্ভুত উত্তর

লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: সারাদিনের ব্যস্ততা, কাজের দৌরাত্ম্য, মানসিক চাপ সব শেষে প্রত্যেকেই চান গভীর, নিশ্চিন্ত এক টুকরো ঘুম। সাধারণভাবে আমরা ভাবি প্রিয় মানুষ—স্বামী, প্রেমিক, বন্ধু বা সন্তানের সান্নিধ্যই দিনের ক্লান্তি ভুলিয়ে দেয়। কিন্তু সাম্প্রতিক এক গবেষণা বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। বিশেষজ্ঞদের দাবি, মহিলাদের সেরা ‘sleeping partner’ কিন্তু মানুষ নয়, বরং পোষ্য কুকুর ।

আরও পড়ুন:Chocolate Brownie: মধ্যরাতে মিষ্টি খেতে ইচ্ছে করছে? মাত্র দু’ মিনিটে তৈরি করুন নরম-গরম চকোলেট ব্রাউনি

গৃহপালিত প্রাণী মানেই মন ভালো করার শক্তিশালী ওষুধ, এ কথা নতুন নয়। বাড়ি ফিরলেই ওদের আদর, লেজ নাড়া, বা গা ঘেঁষে বসে থাকা মুহূর্তে মানসিক চাপ অনেকটাই কমিয়ে দেয়। তবে সমীক্ষার সবচেয়ে অবাক করা তথ্য হল—মহিলাদের নিরাপত্তাবোধ ও মানসিক স্থিরতা (security, emotional comfort) কুকুরের সঙ্গে ঘুমোলে অনেক বেড়ে যায়, যা মানুষের সঙ্গ থেকেও কম নয়, বরং অনেক ক্ষেত্রেই বেশি। গবেষণাটি করা হয়েছিল আমেরিকার ৯৬২ জন প্রাপ্তবয়স্ক মহিলাকে নিয়ে। লক্ষ্য ছিল—তাদের ঘুমের সেরা পার্টনার কে। সেখানে দেখা যায়, যারা নিয়মিত পোষা কুকুরকে সঙ্গে নিয়ে ঘুমোন, তাদের ঘুম আরও গভীর, শান্ত এবং চাপমুক্ত হয় । কারণ, কুকুর প্রভুভক্ত হওয়ায় মালিকের জন্য তৈরি করে বিশেষ নিরাপত্তার পরিমণ্ডল। ফলে মহিলারা স্বাভাবিকভাবেই বেশি সুরক্ষিত মনে করেন।কিন্তু অনেকেই ভাবতে পারেন—বিড়ালও তো বাড়িতে সন্তানসম যত্নে থাকে, মালিকের সঙ্গে একই বিছানায় ঘুমোয়! তাহলে কি তারাও একইভাবে শান্তির ঘুম এনে দেয়? সমীক্ষা বলছে, বিড়ালের সঙ্গে ঘুমোলে (cat behavior, sleep disturbance) অনেক মহিলাই অস্বস্তি ও নিরাপত্তার অভাব বোধ করেন। এর প্রধান কারণ—বিড়ালের স্বভাব তুলনামূলক স্বাধীনচেতা, নিজের সময়ে চলা, এবং রাতের বেলায় বেশি সক্রিয় হওয়া। ফলে বিড়ালের নড়াচড়া বা আচরণ অনেকের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

তবে গবেষকদের মতে, সবটাই ব্যক্তিগত সম্পর্ক ও আবেগের উপর নির্ভরশীল কারও কারও ক্ষেত্রে বিড়ালও বিশাল সান্ত্বনা দিতে পারে। কিন্তু সামগ্রিকভাবে দেখা যায়—কুকুরের আনুগত্য, সতর্কতা এবং নিরাপত্তা-বোধ তৈরি করার ক্ষমতার কারণে মহিলাদের জন্য ডগস আর দ্য বেস্ট স্লিপ পার্টনার।