Archers are in Toruble: বাংলাদেশে খেলতে গিয়ে বিপাকে ভারতীয় তিরন্দাজরা, ঢাকায় আটকে থাকতে হয়েছিল তাদের

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (sheikh Hasina) মৃত্যুদন্ড দেওয়ার পর থেকেই উত্তপ্ত গোটা বাংলাদেশ (Bangladedsh)। আশঙ্কা ছড়িয়ে রয়েছে চারদিকে। সোমবার রাতেই সংঘর্ষে অন্তত দু’জনের মৃত্যুর খবর মিলেছে। তার আগেই থেকেই ঢাকায় পরিস্থিতি উত্তপ্ত ছিল।এর মাঝেই সেখানে চলছিল এশিয়া আর্চারি চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্ট থেকে সাফল্য নিয়ে আনন্দ করতে করতে বাড়ি ফেরার কথা ছিল ভারতীয় তিরন্দাজদের (Archers)। কিন্তু ঢাকায় রাজনৈতিক অস্থিরতার জেরে তাঁদের যাত্রা পরিণত হয় দুর্ভোগে। আর সেই পরিস্থিতির মাঝে পড়ে ভারতীয় দলের ২৩ সদস্যকে কাটাতে হয় এক অস্বস্তিকর রাত।

আরও পড়ুন: Khankul: আলিপুরদুয়ারের পর ফের খানাকুলে বিডিওর ঘরে বিধায়কের হম্বিতম্বি

২০২৫-র আর্চারি এশিয়ান চ্যাম্পিয়নশিপ হয়েছে ঢাকায়। ভারত থেকে ২৩ জনের দল গিয়েছিল বাংলাদেশে। কলকাতা, মুম্বই ও দিল্লি থেকে তিনভাগে দল প্রতিবেশী দেশে পৌঁছয়। ঝুলিতে ১০টি মেডেলও ঢুকেছে ভারতের। যার মধ্যে ৬টি সোনা, ৩টি রুপো ও একটি ব্রোঞ্জ রয়েছে। যা শেষ হয় ১৪ নভেম্বর। প্রতিযোগিতা শেষে শনিবার রাতে দিল্লিগামী বিমানে ফেরার কথা থাকলেও আকস্মিকভাবে বাতিল হয় সেই ফ্লাইট। রাতভর বিমানবন্দরে অপেক্ষায় থাকতে হয় অভিষেক বর্মা, জ্যোতি সুরেখা, দীপিকা কুমারী, ধীরজ বোম্মাদেবা সহ দলের অন্যান্য সদস্যদের।

রাত ২টো পর্যন্ত কোনও বিকল্প উড়ানের ব্যবস্থা না হওয়ায় তাঁদের বিমানবন্দর ছাড়তে বাধ্য করা হয়। এরপর শুরু হয় আরও কঠিন পরীক্ষা—জানলা ছাড়া একটি বাসে প্রায় আধ ঘণ্টার পথ পাড়ি দিয়ে খেলোয়াড়দের পৌঁছে দেওয়া হয় যে জায়গায়, তা হোটেল নয়, বরং একটি অস্বস্তিকর ধর্মশালা। সেখানকার নোংরা পরিবেশ, মহিলাদের জন্য একমাত্র অপরিচ্ছন্ন শৌচাগার—সব মিলিয়ে পরিস্থিতি ছিল চরম অসুবিধাজনক। অ্যাথলিটদের অনেকেই জানান, স্নান করা তো দূরের কথা, থাকার পরিবেশও ছিল অত্যন্ত নাজুক।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

ডেবিট বা ক্রেডিট কার্ড কাজ না করায় নিজেদের উদ্যোগে থাকার ব্যবস্থাও করতে পারেননি তাঁরা। ভোরে আবার বিমানবন্দরে পৌঁছলেও দেরিতে ফ্লাইট ধরার ফলে দিল্লিতে নেমে নিজেদের শহরে ফেরার সংযোগ ফ্লাইটও অন্য অনেকে মিস করেন। অনেককে নতুন করে টিকিট কাটতে হয়েছে, তবুও কোনও ক্ষতিপূরণ পাননি কেউ।