India vs South Africa 2nd Test: গুয়াহাটিতে শেষ সেশনে জ্বলে উঠল ভারত, তবুও ভালো পজিশনে দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: গুয়াহাটির দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষ সেশনে ম্যাচে ফিরেছে ভারত (India)। দক্ষিণ আফ্রিকা (South Africa) দিনের শেষে স্কোরবোর্ডে ২৪৭/৬—এ দাঁড়ালেও শেষ সেশনে ভারতের স্পিন-তান্ডবেই চাপে পড়ে প্রোটিয়ারা। আজকের দিনের নায়ক কুলদীপ যাদব (৩/৪৮) (Kuldeep Ydav) ঘূর্ণিতে গুরুত্বপূর্ণ তিন উইকেট তুলে নেন। এই ম্যাচে শুভমান গিল (Shubhman Gill) খেলতে না পারায় ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন ঋষভ পন্থ (Rishabh Panth)। দুই পরিবর্তন করে প্রথম একাদশ সাজায় ভারত। শুভমানের জায়গায় দলে আসেন সাই সুদর্শন। বাদ পড়েছেন অক্ষর প্যাটেল (Axar Patel), সুযোগ পেয়েছেন নীতীশ কুমার রেড্ডি (NitishKumar Reddy)।

আরও পড়ুন:Jalpaiguri: ফের অসুস্থ ঘিরে, বিএলও প্রশাসনিক অস্বস্তি! গণতন্ত্রের দায়িত্ব নাবালকের কাঁধে

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ৮২ রানেই দক্ষিণ আফ্রিকার প্রথম এবং দ্বিতীয় উইকেট পড়ে। প্রথমে জসপ্রীত বুমরাহ-র বলে আউট হনে এইডেন মার্করাম (৮১ বলে ৩৮) পরে কুলদীপ যাদবের বলে আউট হন রায়ান রিকেল্টন (৮২ বলে ৩৫ রান)।

শেষ সেশনের শুরুতেই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকে মিড-অফে যশস্বী জয়সওয়ালের হাতে মেরে বসেন রবীন্দ্র জাদেজার বল। টেম্বা বাভুমা করেন ৪১ রান এবং টনি ডি জর্জি ২৮ রান যোগ করেন স্কোরবোর্ডে এবং ভিয়ান মুল্ডারের সংগ্রহে ১৩ রান।

কুলদীপের দুই ধারালো আঘাতে আউট হন ট্রিস্টান স্টাবস (৪৯) ও উইয়ান মুল্ডার (১৩)। ফলে গতি হারায় প্রোটিয়া ইনিংস। যদিও সেঞ্চুরান মুথুসামি ২৫ রানে অপরাজিত থেকে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে যাচ্ছেন। সঙ্গ দিচ্ছেন নতুন ব্যাটার কাইল ভেরেইনে।

মহম্মদ সিরাজও জর্জি-কে আউট করেন। প্রথম দিনের শেষে ম্যাচ তাই উত্তেজনার দড়ি টানাটানিতে দাঁড়িয়ে। কুলদীপ ছাড়া ১টি করে উইকেট পেয়েছেন যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজা। সিরিজ ড্র করতে গেলে ভারতকে এই ম্যাচ জিততেই হবে। নাহলে সিরিজে জয় ছিনিয়ে নেবে দক্ষিণ আফ্রিকা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

প্রসঙ্গত, এই টেস্ট ম্যাচটি একটি দিক দিয়ে রীতিমতো ঐতিহাসিক। কারণ, গুয়াহাটির এই স্টেডিয়ামে এটি প্রথম টেস্ট ম্যাচ। তাই এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে শনিবার, খেলা শুরুর আগে বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের ছবি সমেত একটি ফটো ফ্রেমে সই করেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ঋষভ পন্থ এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক টেম্বা বাভুমা।