Kunal Ghosh:এক যুগ পর ফিরে আসা কুণাল ঘোষ: ধ্বংসস্তুপ থেকে নতুন অধ্যায়!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:বিধাননগর দক্ষিণ থানায় গ্রেফতারের ১২ বছর পূর্তি উপলক্ষে তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) অতীত স্মৃতি ও নতুন প্রতিশ্রুতির কথা শেয়ার করেছেন। রবিবার সকালে ফেসবুক পোস্টে তিনি জানান, ২০১৩ সালের ২৩ নভেম্বর তার জীবনের এক ‘ধ্বংসস্তুপ’ তৈরি করেছিল। কিন্তু ঈশ্বরের আশীর্বাদে সেই ভাঙাচোরা অবস্থান থেকে তিনি ফের ফিরে দাঁড়িয়েছেন।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/11/23/tathagata-roy-savarkar-gandhi-controversy/

পোস্টে কুণাল লিখেছেন, “সেদিন রোজকার মতোই বিধাননগর দক্ষিণ থানায় গিয়েছিলাম এক পুলিশ কর্তার বিরুদ্ধে অভিযোগ জানাতে যে, সারদা তদন্ত প্রভাবিত হচ্ছে। কিন্তু অভিযোগ জানাতে যাওয়া সেই থানাতেই আমাকে গ্রেফতার করা হয়। পরে একের পর এক মামলা যোগ করা হয়। অবশেষে সিবিআই তদন্তের মধ্যে দিয়ে সত্য উদঘাটিত হয়।”

তিনি আরও উল্লেখ করেছেন, দীর্ঘ আইনি লড়াই, পরপর জামিন এবং শেষ পর্যন্ত গ্রেফতারের মূল মামলায় অভিযোগমুক্ত হওয়ার পর আবার নতুন করে জীবন গুছিয়ে নেওয়ার সুযোগ পান। সাংবাদিকতা, লেখা, জনসংযোগ, রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখার কথাও বলেছেন। কুণাল জানান, “ধ্বংসস্তুপ থেকে উঠে আবার পারফর্ম করছি। আনুগত্যের প্রমাণও প্রশ্নাতীতভাবে দিয়েছি।”

তিনি ভবিষ্যতের জন্যও প্রতিশ্রুতি দিয়েছেন। লিখেছেন, “অনেক কাজ বাকি। অনেক কিছু দেখা বাকি।” এক যুগ আগে ঘটে যাওয়া সেই দিনের স্মৃতি তিনি উদযাপন করেছেন শপথের দিন হিসেবেও।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

উল্লেখ্য, গ্রেফতারের সময় কুণাল (Kunal Ghosh) তৃণমূলের রাজ্যসভা সাংসদ ছিলেন। বিধাননগর কমিশনার ছিলেন পুলিশকর্তা রাজীব কুমার। গ্রেফতারের আগে কুণাল একটি সাংবাদিক বৈঠকে কান্নায় ভেঙে পড়েছিলেন। এরপর তিন বছর হাজতবাস, জামিন এবং ধীরে ধীরে রাজনীতিতে ফেরার পর তাকে ‘কামব্যাক ঘোষ’ হিসেবে অভিহিত করা হয়।