Mouboni Sarkar Wedding : বিয়ের সানাইয়ে মুখর পি সি সরকারের বাড়ি, গায়ে হলুদে আবেগে ভাসলেন জাদুকরকন্যা মৌবনী

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: রবিবার সকাল থেকেই জাদুসম্রাট পি সি সরকারের (PC Sarkar) বাইপাস সংলগ্ন বাড়িতে যেন উৎসবের রোশনাই। বিয়ের সানাই, আত্মীয়স্বজনের আনাগোনা আর শেষ মুহূর্তের তোড়জোড়ে মুখর গোটা প্রাঙ্গণ। কারণ আজ যে জাদুকরকন্যা মৌবনী সরকারের (Mouboni Sarkar Wedding) জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। সকাল থেকেই তাই বাড়িতে গায়ে হলুদ উপলক্ষে ছিল ব্যস্ততার চূড়ান্ত দৃশ্য। গায়ে হলুদের অনুষ্ঠানে মৌবনীকে (Mouboni Sarkar Wedding) দেখা গেল হলুদ রঙের শাড়ি ও ঝলমলে সোনার গয়নায় সজ্জিত রূপে। মুখভরা হাসিতে একেবারে আলাদা জৌলুস ছড়াচ্ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ইতিমধ্যেই সেই মুহূর্তের ছবি ছড়িয়ে পড়েছে। শুধু গায়েই নয়, দু’হাত ভরে ছিল মেহেন্দির নকশা। জানা গিয়েছে, তার আগের দিনই মৌবনী সেরেছেন মেহেন্দির পর্ব (Mouboni Sarkar Wedding)। সেই মেহেন্দির নকশার মধ্যেই লুকিয়ে রয়েছে হবু স্বামীর নামের আদ্যাক্ষর, একান্ত ব্যক্তিগত রোম্যান্টিক ছোঁয়া।

আরও পড়ুন : Snoring : নাক ডাকা কি স্লিপ অ্যাপনিয়ার সংকেত? জেনে নিন কারণ ও ঘরোয়া ব্যায়ামে মুক্তির উপায়

চন্দননগরের বাসিন্দা সৌম্য রায়ের সঙ্গেই সাত পাক ঘুরবেন মৌবনী(Mouboni Sarkar Wedding)। পেশায় তিনি একজন রিসার্চ অ্যানালিস্ট। মেয়ের গায়ে হলুদের সময় আবেগ ধরে রাখতে পারেননি মৌবনীর মা। মেয়ের কপালে চুম্বন এঁকে দিতে গিয়ে নিজেও চোখের জল সামলাতে পারেননি। সেই আবেগী মুহূর্তে মৌবনীও হয়ে পড়েন আপ্লুত। কয়েকদিন আগেই মৌবনীর আইবুড়োভাত পর্ব সারা হয়েছে। রূপোর থালায় সাজানো নানা ঐতিহ্যবাহী বাঙালি পদে মেয়ের মুখে অন্ন তুলেছিলেন পি সি সরকার (PC Sarkar)ও তার স্ত্রী। সঙ্গে ছিলেন মৌবনীর দুই বোন মানেকা ও মুমতাজ। সেদিনও বেগুনি সিল্কের শাড়ি ও গয়নায় নজর কেড়েছিলেন মৌবনী।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

উল্লেখ্য, একসময় তিন মেয়ের জন্যই পাত্র খুঁজতে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছিলেন পি সি সরকার (PC Sarkar)। যদিও শেষ পর্যন্ত স্বয়ম্বর বসেনি, তবে মেজমেয়ে মৌবনীর ভাগ্যে ধরা দিয়েছে জীবনের সঙ্গী (Mouboni Sarkar Wedding)। বিয়ের দিন মৌবনী সেজে উঠবেন বারাণসী থেকে আনা ঐতিহ্যবাহী বেনারসীতে। বিয়ের ভোজেও থাকবে একেবারে ঘরোয়া বাঙালি মেনু। এর আগেই বোন মুমতাজ মজার ছলে জানিয়েছিলেন, নতুন জামাইবাবুর সঙ্গে চলবে খুনসুটি আর জুতো চুরির ধুম। সব মিলিয়ে আবেগ, আনন্দ আর পারিবারিক উচ্ছ্বাসে মোড়া এক রূপকথার মতো বিয়ের দিন শুরু করলেন জাদুকরকন্যা মৌবনী সরকার।