Rashmika-Vijay : রশ্মিকা-বিজয়ের বিয়ের গুঞ্জনে অবশেষে মুখ খুললেন ‘ন্যাশনাল ক্রাশ’, ব্যক্তিগত জীবন নিয়ে কী বললেন অভিনেত্রী?

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: হাতের অনামিকায় ঝলমলে হীরের আংটি—এক ঝলকেই যা উসকে দিয়েছে জল্পনার আগুন। দক্ষিণী সিনেমার ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা মন্দানার (Rashmika Mandanna) সেই আংটি দেখার পর থেকেই অনুরাগী মহলে কানাঘুষো শুরু হয়—তবে কি বিজয় দেবরাকোন্ডার (Vijay Deverakonda) সঙ্গে গোপনে আংটিবদল সেরে ফেলেছেন অভিনেত্রী? গুঞ্জন আরও চওড়া হয় যখন শোনা যায়, নাকি ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রাজস্থানের উদয়পুরে (Udaipur)বসতে চলেছে এই তারকাজুটির বিয়ের আসর।

আরও পড়ুন : Gold Price Today: বিয়ের আগে বড় সুখবর! একদিনে হাজার টাকার বেশি কমল ২২ ও ২৪ ক্যারেট সোনার দর

এতদিন পর্যন্ত এই বিষয়ে না স্পষ্ট সম্মতি, না সরাসরি অস্বীকার—এই দুইয়ের মাঝামাঝি রেখেই অবস্থান বজায় রেখেছিলেন রশ্মিকা (Rashmika Mandanna)। তবে লাগাতার বিয়ের গুঞ্জন নিয়ে এবার অবশেষে মুখ খুললেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে যখন বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হয়, তখন রশ্মিকা (Rashmika Mandanna) স্পষ্ট ভাষায় জানান, এই মুহূর্তে তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করতে চান না। তার কথায়, “আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতেও চাই না, আবার অস্বীকার করতেও চাই না। যখন আমাদের মনে হবে, তখন আমরা নিজেরাই আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব। তার আগে এসব বিষয় ব্যক্তিগত থাকাই ভালো। প্রত্যেক মানুষেরই নিজের একটা ব্যক্তিগত পরিসর থাকে, সেটাকে সম্মান করা উচিত।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

উল্লেখ্য, দীর্ঘ প্রায় আট বছর ধরেই রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) এবং বিজয় দেবরাকোন্ডার (Vijay Deverakonda) সম্পর্ক নিয়ে আলোচনা চলছে সিনেমাপ্রেমীদের মধ্যে। একসঙ্গে কাজ করার সূত্রে ঘনিষ্ঠতা, শহরের নানা প্রান্তে একসঙ্গে দেখা যাওয়া, আবার কখনও সোশাল মিডিয়ায় (Social Media) আলাদা ফ্রেমে হলেও একই গন্তব্যের ইঙ্গিত—সব মিলিয়ে জল্পনার খোরাকের অভাব হয়নি কখনও। যদিও তারা কেউই আজ পর্যন্ত প্রকাশ্যে তাদের সম্পর্ক স্বীকার করেননি। সম্প্রতি আবার নতুন করে গুঞ্জন ছড়ায়, প্রায় আড়াই লক্ষ টাকার হীরের আংটি পরে নাকি গোপনে বাগদান সেরেছেন এই দক্ষিণী তারকা জুটি। একটি ছবিতে রশ্মিকার (Rashmika Mandanna) হাতে সেই আংটির ঝলক ধরা পড়তেই নতুন করে আলোচনা শুরু হয়। বাগদানের প্রসঙ্গ উঠলে একগাল হেসে রশ্মিকা (Rashmika Mandanna) মজার ছলে বলেছিলেন, “দেখছি সবাই সব কিছু আগেই জেনে গিয়েছেন!” যদিও স্পষ্ট সিলমোহর তখনও দেননি তিনি। বাগদান বা বিয়ের খবর নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। তবে অনুরাগীদের একাংশের বিশ্বাস, ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই মালাবদল করতে পারেন রশ্মিকা-বিজয় (Rashmika-Vijay)। আপাতত তাদের দিকেই তাকিয়ে পুরো বিনোদন দুনিয়া।