CV Anand Bose: মেসি-সফরের অব্যবস্থা নিয়ে কঠোর রাজ্যপাল, ‘আয়োজককে গ্রেফতার করা হোক’, তদন্তের নির্দেশ

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিতব্য বহুল আলোচিত মেসি-কেন্দ্রিক অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলার ঘটনায় এবার কড়া অবস্থান নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। গোটা ঘটনার জন্য আয়োজকদের সরাসরি দায়ী করে তাঁদের দেখি একটা কোড আছে কোড টাই তো যাচ্ছে না ওই কোর্টের মধ্যে তো দিলেই হয়ে যায় অবিলম্বে গ্রেফতার করার দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি, যাঁরা হাজার হাজার টাকা ব্যয় করে টিকিট কেটেছিলেন, সেই সমস্ত দর্শকের অর্থ ফেরত দেওয়ার নির্দেশও দেন রাজ্যপাল। ক্রীড়াঙ্গনের যে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, তার আর্থিক দায়ও আয়োজক সংস্থাকেই নিতে হবে বলে স্পষ্ট জানান তিনি।

আরও পড়ুন: Pakistan: এবার পাকিস্তানের ক্লাসরুমেও শোনা যাবে সংস্কৃত, প্রস্তুতি চলছে গীতা-মহাভারত পড়ানোর

শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে যে দৃশ্য দেখার কথা ছিল, বাস্তবে তার সঙ্গে কোনও মিল ছিল না। দর্শকদের প্রত্যাশা ছিল লিওনেল মেসি, লুইস সুয়ারেজ কিংবা রদ্রিগো ডি’পলের উপস্থিতি। কিন্তু শেষ পর্যন্ত কাউকেই দেখা যায়নি। এমনকি জায়ান্ট স্ক্রিনও ঠিকমতো কাজ করেনি। এর ফলে ক্ষুব্ধ দর্শকদের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে ক্রীড়াঙ্গনের ভেতরে আগুন লাগানোর ঘটনাও ঘটে। পুলিশ ও প্রশাসন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়।

এই প্রসঙ্গে রাজ্যপাল বোস বলেন, পুরো অনুষ্ঠানেই ভয়াবহ অব্যবস্থাপনা ছিল। কোনও রকম পূর্বপরিকল্পনা বা সঠিক নজরদারি ছিল না বলেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আয়োজকদের পাশাপাশি প্রশাসনিক ব্যর্থতার কথাও তুলে ধরেন তিনি। এমনকি মুখ্যমন্ত্রী নিজেও অনুষ্ঠানে পৌঁছতে না পারার বিষয়টি গুরুতর বলেই উল্লেখ করেন রাজ্যপাল।

এদিকে, এই ঘটনার দায় কার, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি তদন্ত কমিটি গঠনের কথাও ঘোষণা করা হয়েছে। শনিবার মেসির সঙ্গে যুবভারতীতে যাওয়ার কথা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শেষ মুহূর্তে নিজের কনভয়ের দিক পরিবর্তন করতে বাধ্য হন মুখ্যমন্ত্রী।

রাজনৈতিক ও ক্রীড়া মহলের একাংশের মতে, এই ঘটনায় বাংলার আন্তর্জাতিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা সহজে মুছে ফেলা সম্ভব নয়। বিষয়টির গুরুত্ব অনুধাবন করেই মুখ্যমন্ত্রী নিজে প্রকাশ্যে ক্ষমা চান। নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে তিনি লেখেন, এই অনভিপ্রেত ঘটনার জন্য লিওনেল মেসি-সহ সমস্ত ক্রীড়াপ্রেমী এবং তাঁর অনুরাগীদের কাছে তিনি আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole