Winter Skincare: শীতের নিস্তেজ ত্বকে ফিরুক প্রাকৃতিক জেল্লা, ভরসা রাখুন এই ৩ ঘরোয়া ফেস প্যাকে

লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: শীত এলেই ত্বকে দেখা দেয় শুষ্কতা, রুক্ষতা আর এক ধরনের ক্লান্ত ম্লান (Winter Skincare) ভাব। ঠান্ডা হাওয়া, কম ঘাম এবং ত্বকের আর্দ্রতা কমে যাওয়ার কারণে মুখের স্বাভাবিক উজ্জ্বলতা অনেকটাই হারিয়ে যায়। এই সময় শুধু মেকআপ দিয়ে সেই নিস্তেজ ভাব ঢাকার চেষ্টা করলে ত্বকের ক্ষতিই বেশি হয়। বরং ভরসা রাখতে পারেন ঘরোয়া যত্নে। রান্নাঘরেই থাকা কয়েকটি উপাদান দিয়েই সহজে তৈরি করা যায় এমন কিছু ফেস প্যাক, যা শীতের দিনে ত্বককে ভিতর থেকে সুস্থ ও উজ্জ্বল রাখতে সাহায্য করবে।

আরও পড়ুন:SkinCare Tips:শীতে খসখসে ত্বকের সহজ সমাধান, হাত-পা নরম রাখবে সজনে তেলই

মাত্র তিনটি গুঁড়ো ব্যবহার করেই ঘরে বসে বানিয়ে নিতে পারেন কার্যকর ফেস প্যাক। নিয়মিত ব্যবহার করলে ত্বকের শুষ্কতা কমবে, রঙ হবে উজ্জ্বল এবং মুখে ফিরবে স্বাভাবিক জেল্লা।

মাচা গ্রিন টি ফেস মাস্ক

মাচা গ্রিন টি অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর। এই উপাদান ত্বকের ক্ষতিকর ফ্রি র্যাডিক্যালের সঙ্গে লড়াই করে এবং বয়সের ছাপ পড়তে দেয় না। মাচা গ্রিন টি পাউডারের সঙ্গে অল্প মধু মিশিয়ে একটি পাতলা পেস্ট তৈরি করুন। মধু ত্বকের প্রদাহ কমায় এবং জীবাণুনাশক হিসেবে কাজ করে। এই মাস্ক মুখে লাগালে ত্বকের ক্লান্তি ও নিস্তেজ ভাব কমে, লোমকূপ পরিষ্কার থাকে। শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বককে আর্দ্র রাখতে এই মাস্ক বিশেষভাবে কার্যকর। পেস্ট যদি বেশি শুকনো লাগে, তবে কয়েক ফোঁটা আমন্ড অয়েল বা হোহোবা অয়েল মিশিয়ে নিতে পারেন।

বেসনের ফেস প্যাক

ত্বকের ঘরোয়া যত্নে বেসনের ব্যবহার বহু পুরনো। বেসনের সঙ্গে দই এবং সামান্য লেবুর রস মিশিয়ে নিলেই তৈরি হয় কার্যকর ফেস প্যাক। এই প্যাক ত্বকের মৃত কোষ দূর করে, রুক্ষতা কমায় এবং মুখের রঙ পরিষ্কার করে। ব্রণ, রোদে পোড়া দাগ কিংবা অতিরিক্ত তেলতেলে ভাব— সব ক্ষেত্রেই বেসন দারুণ কাজ করে। শীতকালে নিয়মিত এই প্যাক ব্যবহার করলে ত্বক নরম থাকে এবং মুখে স্বাভাবিক আভা দেখা যায়।

হলুদের ফেস প্যাক

হলুদের রোগনাশক গুণের কথা সবারই জানা। ত্বকের যত্নেও হলুদের ভূমিকা গুরুত্বপূর্ণ। অল্প হলুদ গুঁড়ো, সামান্য বেকিং পাউডার ও গোলাপজল মিশিয়ে একটি মসৃণ পেস্ট বানান। এই প্যাক ত্বকের কালচে দাগ হালকা করে, ব্রণের সমস্যা কমায় এবং মুখে স্বাভাবিক দীপ্তি ফেরায়। শীতের সময়ে যখন ত্বক প্রাণহীন হয়ে পড়ে, তখন এই হলুদের প্যাক ত্বকে কোমলতা ও উজ্জ্বলতা এনে দিতে সাহায্য করে।

শীতের দিনে ত্বকের যত্ন (Winter Skincare) নিতে দামী প্রসাধনী নয়, বরং নিয়মিত ঘরোয়া পরিচর্যাই যথেষ্ট। এই তিনটি সহজ ফেস প্যাক ত্বককে সুস্থ রাখার পাশাপাশি ফিরিয়ে দেবে হারানো জেল্লা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole