নিউজ পোল ব্যুরো: সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (SCG) উৎসবের মেজাজ। চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করে আরও একবার অ্যাশেজ (Ashes) নিজেদের করে নিল অস্ট্রেলিয়া (Australia)। সিরিজের শেষ টেস্টে ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা।
আরও পড়ুন:ISL Update: লাল হলুদে কমতে পারে কেভিন, রাশিদদের বেতন
সিডনিতে শেষদিনে আট উইকেটে ৩০২ রান নিয়ে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তাদের ভরসা হয়ে ছিলেন ১৪২ রানে অপরাজিত থাকা জ্যাকব বেথেল। তবে ১৫৪ রান করে স্টার্কের শিকার হন তিনি। ৩৪২ রানে গুটিয়ে যায় ইংলিশরা। প্রথম ইনিংসে ১৮৩ রানের লিড নেওয়ায় শেষ ইনিংসে জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৬০ রান।
ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬২ রান পায় অজিরা। প্রথম ইনিংসে ঝোড়ো সেঞ্চুরির পর এদিন ২৯ রানে থামেন ট্রাভিস হেড। আরেক ওপেনার ওয়েদারাল্ডের ব্যাটে আসে ৩৪ রান। মার্নাস ল্যাবুশেইন করেন ৩৭ রান। অধিনায়ক স্টিভ স্মিথ ১২ আর উসমান খাজা করেন ৬ রান। ১২১ রানে ৫ উইকেট হারালেও, ক্যামেরুন গ্রিন (Cameroon Green) আর অ্যালেক্স ক্যারি (Alex Carry) মিলে বাকি কাজটা করে দেন।

সিডনি টেস্টটি ছিল অভিজ্ঞ ওপেনার উসমান খাজার (Usman Khawaja) কেরিয়ারের শেষ ম্যাচ। যদিও শেষ ইনিংসে তার ব্যাট থেকে বড় রান এল না। তবে সম্মানে কোনও ঘাটতি ছিল না। মাঠ ছাড়ার সময় সতীর্থ ও দর্শকদের কাছ থেকে পান রাজকীয় সংবর্ধনা। সিরিজ জুড়ে ইংল্যান্ডের (England) বোলারদের শাসন করেছেন ট্রাভিস হেড (Travis Head)। ৫ টেস্টে ৬২৯ রান করে তিনি ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। এই বয়সেও মিচেল স্টার্কের (Mitchel Starc) গতি ও সুইংয়ে কুপোকাত হয়েছে ইংলিশ ব্যাটাররা। সিরিজে মোট ৩১টি উইকেট শিকার করে তিনি ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ নির্বাচিত হন। ইংল্যান্ডের হয়ে তরুণ জ্যাকব বেথেল দ্বিতীয় ইনিংসে ১৫৪ রানের লড়াকু ইনিংস খেলে হারের ব্যবধান কমানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।

অস্ট্রেলিয়া পার্থ, ব্রিসবেন এবং অ্যাডিলেডে প্রথম তিন ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করেছিল। মেলবোর্নে চতুর্থ টেস্টে ইংল্যান্ড ঘুরে দাঁড়িয়ে একটি জয় পেলেও, সিডনিতে শেষ হাসি হাসলো অস্ট্রেলিয়াই। “এটি আমাদের জন্য একটি অসাধারণ জয়। পুরো দল সম্মিলিতভাবে পারফর্ম করেছে এবং উসমান খাজাকে একটি স্মরণীয় জয় দিয়ে বিদায় জানাতে পেরে আমরা গর্বিত।” জানালেন প্যাট কামিন্সের জায়গায় দায়িত্ব পাওয়া অধিনায়ক স্টিভ স্মিথ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
