নিউজ পোল ব্যুরো: আকস্মিক প্রয়াণে থমকে গেল এক প্রতিভাবান শিল্পীর যাত্রা। রবিবার সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রশান্ত তামাং-এর (Prashant Tamang Death)। বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। দার্জিলিংয়ের বাসিন্দা প্রশান্ত একাধারে গায়ক ও অভিনেতা হিসেবে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন। তার মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগত থেকে পাহাড়বাসী মানুষ— সকলেই। ২০০৭ সালে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল ৩’ (Indian Idol 3)-এ অংশ নিয়ে দেশজুড়ে পরিচিতি পান প্রশান্ত তামাং (Prashant Tamang Death)। সাদামাটা ব্যক্তিত্ব, পাহাড়ি টান মেশানো কণ্ঠস্বর আর আবেগী পরিবেশনা তাকে করে তুলেছিল দর্শকের প্রিয়। সেই সময় তিনি কলকাতা পুলিশের কর্মী হিসেবেও কাজ করতেন— যা তার সংগ্রামী জীবনেরই আরেক অধ্যায়।
আরও পড়ুন : Aditi Munshi : মা হলেন গায়িকা ও বিধায়ক অদিতি মুন্সী, পুত্রসন্তানের জন্মে খুশির হাওয়া পরিবারে
গানের মঞ্চের পাশাপাশি অভিনয়েও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন প্রশান্ত (Prashant Tamang Death)। নিয়মিত লাইভ শো করার সঙ্গে সঙ্গে নেপালি ছবিতেও অভিনয় শুরু করেন। ওয়েব সিরিজ ‘পাতাললোক ২’ (Paatal Lok 2)-তে খলচরিত্রে অভিনয় করে তিনি ফের আলোচনায় আসেন। দর্শক ও সমালোচকদের একাংশ তার অভিনয়ের প্রশংসা করেন। যদিও এক সাক্ষাৎকারে প্রশান্ত নিজেই জানিয়েছিলেন, তার ব্যক্তিগতভাবে প্রথম সিজ়নটাই বেশি পছন্দের। তবু দ্বিতীয় সিজ়নে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছিলেন বলেই উল্লেখ করেছিলেন তিনি। ‘পাতাললোক ২’-এর অডিশনের খবর পান পারিবারিক সূত্রেই। তার স্ত্রী নাগাল্যান্ডের বাসিন্দা। দ্বিতীয় সিজ়নে নাগাল্যান্ডকে কেন্দ্র করে গল্প আবর্তিত হওয়ায় সেখানেই অডিশনের খবর পান প্রশান্ত। অডিশন দিয়ে সুযোগ পান এবং সেটাই হয়ে ওঠে তাঁর কেরিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
তবে সব থেকে আক্ষেপের বিষয়, নিজের শেষ কাজটি আর পর্দায় দেখা হল না তার। সলমন খানের সঙ্গে অভিনীত ছবি ‘ব্যাটল অফ গলওয়ান’ (Battle of Galwan) ছিল প্রশান্তের শেষ প্রজেক্ট। ২০২৫ সালে ছবির সেট থেকে বেশ কিছু ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে তিনি লিখেছিলেন, “খুব দারুণ একটা কাজ হচ্ছে। আমি উত্তেজিত।” সলমনের জন্মদিনে ছবির ঝলক মুক্তি পাওয়ার পর সেটিও শেয়ার করেছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে, সম্পূর্ণ ছবি আর দেখা হল না তার নিজেরই। অকালেই থেমে গেল এক প্রতিভাবান শিল্পীর জীবন। পাহাড়ের সেই সুরেলা কণ্ঠ আর পর্দার শক্তিশালী উপস্থিতি থেকে যাবে দর্শকের স্মৃতিতে।
