নিউজ পোল ব্যুরো: পাকিস্তানের পর বাংলাদেশের (Bangladesh) সঙ্গে হাত মেলালো না বাংলাদেশের সঙ্গেও হাত মেলাল না ভারতীয় দল (Indian Cricket team) । চলতি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে এমনই হল। শনিবার কুইন্স স্পোর্টস ক্লাবে টসের সময় ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ুষ মাহাত্রে (Ayush Mahatre) এবং বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরারের মধ্যে কোনও সৌজন্য বিনিময় দেখা যায়নি।
অসুস্থতার কারণে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক মহম্মদ আজিজুল হাকিম তামিম খেলতে না পারায় সহ-অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেন জাওয়াদ আবরার। টসে জিতে বাংলাদেশ প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন: Virat Kohli snd Kuldeep Yadav : মহাকালশ্বরের কাছে প্রার্থনায় বিরাট কোহলি এবং কুলদীপ যাদব
টসের সময়ই শুধু নয়, জাতীয় সংগীত পরিবেশন এবং মাঠে নামার আগেও দুই দলের খেলোয়াড়দের মধ্যে কোনও ধরনের করমর্দন বা পারস্পরিক যোগাযোগ দেখা যায়নি। উভয় দলই একে অপরকে এড়িয়ে চলে, মাঠেও সেই উত্তেজনারই প্রভাব পড়ছে বলে মনে করছেন অনেকে।

ভারত এর আগেও পাকিস্তানের বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ নিয়েছিল। ২০২৫ সালের এপ্রিল মাসে পেহেলগাওয়ে ভয়াবহ হামলার পর ক্ষুব্ধ ছিল ভারত। এশিয়া কাপে (Asia Cup 2025) সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) পাক ক্রিকেটারদের বিপক্ষে টসের সময় এবং ম্যাচে শেষে কোনওরকম সৌজন্য বিনিময় করেননি।এমনকি এশিয়া কাপ ২০২৫–এর ট্রফিও গ্রহণ করেনি ভারত। এরপর মহিলাদের ওডিআই বিশ্বকাপেও হরমনপ্রীত কৌররা (Harmanpreet Kaur) এই পথে হাঁটেন। তারাও পাকিস্তানের সঙ্গে সৌজন্য বিনিময় করেননি।এবার বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর সহিংসতার অভিযোগের প্রেক্ষাপটে ভারতের একই মনোভাব দেখা যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজনৈতিক উত্তেজনার প্রভাবেই মাঠে এই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশের অন্যতম তারক পেসার মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। তাকে এই বছর আইপিএলের (IPL 2026) মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স (KKR) ৯ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছিল। বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য শাহরুখ খানের (Sharukh Khan) ওপর ক্ষোভ প্রকাশ করতে থাকেন এক শ্রেণীর ক্রিকেট ভক্তরা। বিসিসিআই (BCCI) শেষ পর্যন্ত দেশের সমর্থকদের আবেগকে সমর্থন করে মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এই সিদ্ধান্তের জন্য অপমানিত বোধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। তারা স্পষ্ট জানিয়ে দেয় যে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) জন্য ক্রিকেটারদের ভারতে পাঠাবে না। আইসিসির (ICC) কাছে পরিবর্তে নিরপেক্ষ ভেন্যুর আবেদন করে বিসিবি (BCB)। ভারতের নিরাপত্তার কোনো অভাব নেই এবং বাংলাদেশকে এই দেশেই ক্রিকেট খেলতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। এই পরিস্থিতিতে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম তুলে নিতে পারে খবর সামনে এসেছে।
