India vs Australia : অস্ট্রেলিয়া সফরে সুযোগ পেলেন না রাধা যাদব এবং উমা ছেত্রী

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ভারতের আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য মহিলাদের দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। ২০২৩ সালের পর ২০২৬ সালের এই হাই-প্রোফাইল সিরিজেও ভারত পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামছে। এই সফরে তিনটি টি-টোয়েন্টি (T20I), তিনটি একদিনের ম্যাচ (ODI) এবং একটি টেস্ট ম্যাচ খেলবে ‘উইমেন ইন ব্লু’।

আরও পড়ুন:India U19 World Cup 2026: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপার ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশের সঙ্গে হাত মেলাল না ভারত

২০২৫ সালে ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ জেতার পর এটিই ভারতীয় মহিলা দলের প্রথম বড় বিদেশ সফর। মহিলাদের টি-টোয়েন্টি এবং এক দিনের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। এক দিনের দলে জায়গা পেলেন নতুন দুই ক্রিকেটার। টি-টোয়েন্টি ক্রিকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভাল খেলার ফলে এ বার এক দিনের দলেও জায়গা করে নিলেন বৈষ্ণবী শর্মা এবং উইকেটরক্ষক জি কমলিনী। দলে ফিরে এলেন কাশ্বী গৌতমও। তবে, দলে নেই প্রতীকা রাওয়াল। মেয়েদের এক দিনের বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন প্রতীকা। তিনি এখনও পর্যন্ত সুস্থ না-হওয়ার কারণে দল থেকে ছিটকে গিয়েছেন। অন্য দিকে, উইকেটরক্ষক উমা ছেত্রী, জোরে বোলিং অলরাউন্ডার অরুন্ধতী রেড্ডি এবং স্পিন বোলিং অলরাউন্ডার রাধা যাদবকেও দল থেকে বাদ দেওয়া হয়েছে। এরমধ্যে একমাত্র অরুন্ধতী রেড্ডি টি টোয়েন্টি সিরিজের দলে জায়গা পেয়েছেন। তাছাড়া টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন হার্লিন দেওল। চোট কাটিয়ে টি-টোয়েন্টি দলে ফিরেছেন তারকা অফ-স্পিনার শ্রেয়াঙ্কা পাতিল। এবার আরসিবির হয়ে ডব্লিউপিএল-এ ভালো পারফরম্যান্স করছেন তিননি। সেই পারফরম্যান্সের জেরেই টি টোয়েন্টি দলে সুযোগ দেওয়া হয়েছে তাকে। ঘরোয়া ক্রিকেট এবং ডব্লিউপিএল (WPL)-এ দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ২০১৯ সালের পর আবার জাতীয় টি-টোয়েন্টি দলে ফিরলেন ভারতী ফুলমালি।

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সাদা বলের লড়াই শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। প্রথমে হবে টি টোয়েন্টি সিরিজ। ১৫ ফেব্রুয়ারি সিডনিতে প্রথম ম্যাচ। এরপর ১৯ ফেব্রুয়ারি কানুকা ওভাল ও ২১ ফেব্রুয়ারি অ্যাডিলেডে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। এরপর একদিনের সিরিজ শুরু ২৪ ফেব্রুয়ারি থেকে। বাকি দুটো ম্যাচ ২৭ ফেব্রুয়ারিত ও ১ মার্চ। বিসিসিআই জানিয়েছে যে একমাত্র টেস্ট ম্যাচের জন্য দল পরবর্তী সময়ে ঘোষণা করা হবে। বিশ্বজয়ী ভারতীয় দল অস্ট্রেলিয়ার মাটিতে তাদের এই আধিপত্য বজায় রাখতে পারে কি না, এখন সেটাই দেখার।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

ভারতের ঘোষিত টি-টোয়েন্টি স্কোয়াড (T20I Squad)

হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধনা (সহ-অধিনায়ক), শেফালি বর্মা, জেমাইমা রড্রিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), জি কমলিনী (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, শ্রেয়াঙ্কা পাতিল, রেণুকা সিং ঠাকুর, বৈষ্ণবী শর্মা, শ্রী চারাণী, ক্রান্তি গৌড়, স্নেহ রানা, অরুন্ধতী রেড্ডি, আমনজ্যোত কৌর, ভারতী ফুলমালি।

একদিনের স্কোয়াড (ODI Squad)

হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধনা (সহ-অধিনায়ক), শেফালি বর্মা, জেমাইমা রড্রিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), জি কমলিনী (উইকেটরক্ষক), হার্লিন দেওল, দীপ্তি শর্মা, রেণুকা সিং ঠাকুর, বৈষ্ণবী শর্মা, শ্রী চারাণী, ক্রান্তি গৌড়, স্নেহ রানা, আমনজ্যোত কৌর, কাশ্বী গৌতম।