Supreme Court : সুপ্রিম কোর্টের বড় রায় বকেয়া ডিএ দিতেই হবে, রাজ্য সরকারি কর্মীদের স্বস্তি

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলায় ঐতিহাসিক রায় দিল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। সুপ্রিম কোর্ট (Supreme Court) স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ডিএ কোনও দয়া বা অনুদান নয়, এটি কর্মীদের আইনি অধিকার (DA Arrears)। ফলে বকেয়া ডিএ রাজ্য সরকারকে দিতেই হবে। বিচারপতি সঞ্জয় করোলের বেঞ্চ নির্দেশ দিয়েছে, অবিলম্বে বকেয়া ডিএ-র (DA) অন্তত ২৫ শতাংশ কর্মীদের পরিশোধ করতে হবে। তবে রাজ্য সরকারের আর্জির আংশিক স্বীকৃতি দিয়ে আদালত জানিয়েছে, ডিএ (DA) একটি পরিবর্তনশীল বিষয়। সেই কারণে অবশিষ্ট বকেয়া ডিএ (DA) কতটা দেওয়া সম্ভব, তা নির্ধারণের জন্য একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে ওই কমিটি কাজ করবে। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৬ মার্চের মধ্যে এই কমিটি গঠন করতে হবে এবং ১৫ মে-র মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে হবে।

আরও পড়ুন : Weather Update : ফেব্রুয়ারিতেও শীতের দাপট! রাজ্যজুড়ে ফের নামছে তাপমাত্রা, বাড়বে কুয়াশার প্রভাব

উল্লেখ্য, এর আগে কলকাতা হাই কোর্টও (Calcutta High Court) রাজ্য সরকারকে বকেয়া ডিএ (DA) মেটানোর নির্দেশ দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় (Supreme Court)। সেখানে আদালত প্রথমে ২৫ শতাংশ বকেয়া মেটানোর জন্য ছয় সপ্তাহ সময় দেয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে অর্থ প্রদান না করে রাজ্য সরকার অতিরিক্ত ছয় মাস সময় চায়। দীর্ঘ শুনানির পর অবশেষে বৃহস্পতিবার চূড়ান্ত রায় ঘোষণা করা হয়।আদালত আরও জানায়, ৩১ মার্চের মধ্যে বকেয়া ডিএ-র প্রথম কিস্তি পরিশোধ করতে হবে। এরপর কমিটির সুপারিশ অনুযায়ী অবশিষ্ট অর্থ প্রদানের বিষয়টি চূড়ান্ত হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এই রায়ের ফলে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে স্বস্তির আবহ তৈরি হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ জানান, আদালতের নির্দেশ কার্যকর না হলে কর্মীরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন। সুপ্রিম কোর্টের (Supreme Court) এই রায় রাজ্যের লক্ষাধিক কর্মী ও অবসরপ্রাপ্তদের আর্থিক স্বস্তি এনে দেবে বলেই মনে করা হচ্ছে।