নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভা আসনের জন্য এবার বিজেপির দিল্লি লবির একাংশ অভিনেতা মিঠুন চক্রবর্তী কে প্রার্থী হিসেবে পাঠাতে চাইছে। ইতিমধ্যেই সিপিএমের বিকাশ ভট্টাচার্য এর মেয়াদ শেষ হওয়ার পর তার আসনে বিরোধী দলের বিধায়কদের কোটায় মিঠুনকে পাঠানোর পরিকল্পনা করছে পদ্মশিবির। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এতে সিপিএমের সংসদীয় প্রভাব রাজ্য থেকে প্রায় “শূন্য” হয়ে যাচ্ছে।
দিল্লির একাংশের অন্য লবি আবার লকেট চট্টোপাধ্যায় কে রাজ্যসভায় দেখতে চাচ্ছে। সংসদীয় সময়ে তিনি দিল্লির নেতাদের আস্থাভাজন ছিলেন এবং বিভিন্ন রাজ্যে সাংগঠনিক ও প্রচারমূলক কাজেও দক্ষতার পরিচয় দিয়েছেন। তবে লকেট এখন বিধানসভা ভোটে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাই তার রাজ্যসভা প্রার্থিতা কিছুটা ঝুঁকিপূর্ণ।আসন্ন এপ্রিল মাসে রাজ্যসভা নির্বাচনে (Rajya Sabha Elections)পশ্চিমবঙ্গ থেকে মোট ৫টি আসনের মেয়াদ শেষ হতে চলেছে। এর মধ্যে তৃণমূলের চারজন এবং বিজেপির একজন প্রার্থীর জয় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। এই নির্বাচনে একটি আসন জেতার জন্য প্রায় ৫০ বিধায়কের সমর্থন প্রয়োজন। দিল্লি লবির পরিকল্পনা অনুযায়ী, মিঠুনকে একমাত্র প্রার্থী হিসেবে এগিয়ে আনা হবে। সাংসদ হিসেবে তিনি রাজ্যজুড়ে প্রচারও করতে পারবেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এছাড়া প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা (Rahul Sinha), অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী নামও রাজ্যসভার সম্ভাব্য প্রার্থীর তালিকায় এসেছে। মিঠুনকে সামনে রেখে বিজেপির অভ্যন্তরে টানাপোড়েন চলছে। একটি বড় লবি মনে করছে, যদি রাজ্যে সরকার গড়ার পরিস্থিতি তৈরি হয় এবং দলীয় কোন্দল চরমে ওঠে, তবে মিঠুনকে বিকল্প মুখ হিসেবে দাঁড় করানো যেতে পারে। মিঠুনের রাজ্যসভা যাত্রা পূর্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল। সারদা ও চিটফান্ড বিতর্কের পরে তিনি আচমকাই সংসদ থেকে ইস্তফা দেন এবং পরে বিজেপিতে যোগ দেন। এবার রাজ্যসভা আসনের দৌড়ে মিঠুনকে প্রথম অবস্থানেই দেখা যাচ্ছে।
