Pratik Ur Rahman: তৃণমূলে যোগ দিয়েই নতুন মিশনে প্রতীক-উর! কী জানালেন ঘনিষ্ঠ মহলে?

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: চলতি মাসের ২০ তারিখের পর সিপিএমের বিদ্রোহী নেতা প্রতীক উর (Pratik Ur Rahman) তৃণমূলে (TMC) যোগ দিতে পারেন এমন জল্পনা বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছিল। এমনকী, আমতলায় এক জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত ধরেই তাঁর দলবদল হতে পারে বলেও আলোচনা শুরু হয়েছিল। এবার সেই জল্পনাই কি বাস্তবে রূপ নিতে চলেছে? প্রতীক উরের (Pratik Ur Rahman) ঘনিষ্ঠ সূত্রের ইঙ্গিত, সম্ভাবনা ক্রমশই জোরালো হচ্ছে।

আরও পড়ুন: Delhi : বোর্ড পরীক্ষার মাঝেই বোমা হুমকি! দিল্লি–নোয়ডার একাধিক স্কুলে তল্লাশি, চূড়ান্ত সতর্কতা পুলিশের

মগরাহাট থেকে তাঁকে তৃণমূল প্রার্থী করা হতে পারে—এই খবর ঘিরেও উত্তাপ ছড়ায় রাজনৈতিক মহলে। যদিও এই জল্পনায় নিজেই খানিকটা জল ঢেলেছেন প্রতীক উর (Pratik Ur Rahman)। ঘনিষ্ঠ মহলে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, মগরাহাটে প্রার্থী হওয়ার জন্য তিনি তৃণমূলের কাছে কোনও দাবি রাখেননি। তাঁর কথায়, তিনি টিকিট, পদ বা আর্থিক সুবিধা চান না তিনি চান শুধু সম্মান।

প্রতীক উরের বক্তব্য, বাম শীর্ষ নেতৃত্বের একাংশ দীর্ঘদিন ধরে তাঁকে সেই সম্মান দেয়নি, যার অভিমান আজও বয়ে বেড়াচ্ছেন তিনি। দলের সবচেয়ে কঠিন সময়ে ডায়মন্ড হারবারের মতো রাজনৈতিকভাবে সংবেদনশীল এলাকায় নিয়মিত প্রচারে নেমে মার খেয়েছেন, তবু সেই আত্মত্যাগের স্বীকৃতি মেলেনি বলে তাঁর অভিযোগ। তাঁর কথায়, শরীরের ক্ষত সেরে যায়, কিন্তু অপমানের যন্ত্রণা থেকে যায়।

ঘনিষ্ঠ সূত্রের খবর, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই ডায়মন্ড হারবার থেকেই তিনি তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিতে পারেন। তবে তাঁর সঙ্গে আরও কেউ দলবদল করবেন কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু বলতে চাননি প্রতীক উর। সহকর্মীদের ক্রমাগত ফোন ও জিজ্ঞাসায় তিনি মানসিকভাবে চাপে রয়েছেন বলেও জানা যাচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-  https://youtube.com/@thenewspole