Sahana Bajpaie:Rajatava Dutta| সাহানা-রজতাভ বর-বউ, গুজব রটতেই মুখ খুললেন গায়িকা নিজেই

পেজ 3 বিনোদন

নিউজপোল ব্যুরো: বিনোদন জগতে সম্পর্ক নিয়ে গুজব সবসময় রটতে থাকে। কে কার স্বামী-স্ত্রী, কে কার ছেলে-মেয়ে, এই নিয়ে রটনার শেষ নেই। আর কতিপয় বাঙালিদের তো চিরকালের অভ্যাস পর্দায় শিল্পীদের দেখে তাঁদের পদবী বা মুখ চোখ দেখেই স্বরচিত সম্পর্ক ভেবে ফেলা। আর এভাবেই রটে ভুল গুজব। যেমন সম্প্রতি রটল, অভিনেতা রজতাভ দত্ত (Rajatava Dutta) ও গায়িকা সাহানা বাজপেয়ী (Sahana Bajpaie) নাকি স্বামী-স্ত্রী (Husband-Wife)। আর এই নিয়ে মুখ খুললেন স্বয়ং সাহানা বাজপেয়ী নিজেই।

Bengali Films | Sahana Bajpaie, Richard Herrett and Sahana's daughter  Rohini act in Anik Dutta's Aparajito on Satyajit Ray, featuring Jeetu Kamal  and Saayoni Ghosh - Telegraph India
আসলে বিভিন্ন ফেক ফেসবুক পেজ থেকে রটছে এমন ভুয়ো খবর। সাহানা বাজপেয়ী সামাজিক মাধ্যমে এমন পেজের পোস্টের একটি স্ক্রিনশট পোস্ট করেছেন। সেখানে ফেসবুকে জনৈকের শেয়ার করা একটি পোস্টে সব্যসাচী চক্রবর্তী এবং রজতাভ দত্তের জীবনের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। আর সেখানেই লেখা হয়েছে রজতাভ দত্তের স্ত্রী হলেন সাহানা বাজপেয়ী (Sahana Bajpaie)। এই পোস্ট দেখে হতবাক সাহানা, পাশাপাশি ভারী মজাও পেয়েছেন গায়িকা।

এমন হাস্যকর পোস্ট দেখে সাহানা লিখলেন ‘ ‘রনি দার (রজতাভ দত্তের ডাকনাম) বউ সোমা দির সঙ্গে গত বছর একটা এক্সিবিশনে দেখা হয়েছিল। বললেন হ্যাঁ রে, তোকে তো আমার সতীন বানিয়ে দিয়েছে লোকজন।’ এর সঙ্গেই তিনি মশকরা করে লেখেন, ‘ইন্টারনেটে তো লোকে কত কিছুই লেখে, বলে গল্পের গরুরা গাঁজা খেয়ে গেছে উঠে উড়াল দেয়। কই শাহরুখ খান আর আমার প্রেমটা নিয়ে কেউ কিছু কেন বলে না? বারবার খালি রনি দার বউ বানিয়ে ছাড়ে! আজব পাবলিক!’

Stars glitter at 'Chaar' premiere in Kolkata | Indiablooms - First Portal  on Digital News Management

সাহানা বাজপেয়ী বিবাহিত (Married)। তাঁর স্বামী রিচার্ড হেররেট। তিনি ব্রিটিশ নাগরিক। তাঁদের একটি কন্যা সন্তানও আছে। এরআগে গায়ক অর্ণবের সঙ্গে সম্পর্কে ছিলেন সাহানা। যদিও সে সম্পর্কে বহুদিন ইতি টেনেছেন।

ফেসবুকে এমন মিথ্যে গুজব প্রচুর রটে, তাও আবার শিল্পীদের ছবি দিয়ে। রজতাভ দত্তকেই যেমন বলা হয় উৎপল দত্তের ছেলে।
আবার সুপ্রিয়া দেবীর মেয়ে অপর্ণা সেন বা মহুয়া রায়চৌধুরীর ছেলে টোটা রায়চৌধুরী, এমন অপপ্রচার হামেশাই চলতে থাকে সামাজিক মাধ্যম জুড়ে।