Calcutta University : NEP মেনে পাঠ্যক্রম আধুনিকীকরণ, নতুন কম্বাইন্ড বিষয় চালুর ভাবনা কলকাতা বিশ্ববিদ্যালয়ে

প্রযুক্তি শিক্ষা

নিউজ পোল ব্যুরো: পড়ুয়াদের আগ্রহ বাড়ানো এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে উচ্চশিক্ষাকে আরও আধুনিক করে তুলতে বড় পদক্ষেপ নিতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)। নতুন শিক্ষাবর্ষ থেকেই পাঠ্যক্রমে বড় পরিবর্তনের পরিকল্পনা করা হচ্ছে। জাতীয় শিক্ষানীতি (NEP), প্রযুক্তিনির্ভর শিক্ষা (Technology Driven Education) এবং কর্মমুখী উচ্চশিক্ষা (Skill Based Higher Education)–এর উপর জোর দিয়েই নতুন পাঠ্যক্রম তৈরির কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষ থেকে ডেটা সায়েন্স (Data Science), আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), ফরেনসিক সায়েন্স (Forensic Science), সাইকোলজি (Psychology) সহ একাধিক আধুনিক ও কর্মমুখী বিষয়কে একত্র করে নতুন ধরনের কম্বাইন্ড কোর্স চালুর পরিকল্পনা করা হয়েছে (Calcutta University)। এর ফলে একাধিক বিষয়ের সমন্বয়ে তৈরি হবে নতুন পাঠ্যক্রম, যা ভবিষ্যতের চাকরির বাজারে পড়ুয়াদের আরও বেশি সুযোগ করে দিতে পারে (Calcutta University)।

আরও পড়ুন : DA: ডিএ বকেয়া মেটাতে আরও সময় চাইল রাজ্য, সুপ্রিম কোর্টে নথি ডিজিটাইজেশন ও আধিকারিকের ঘাটতির যুক্তি

প্রাথমিকভাবে যে ধরনের বিষয়সমূহ নিয়ে ভাবনা চলছে, তার মধ্যে রয়েছে বাণিজ্য, অর্থনীতি ও পরিসংখ্যান (Commerce–Economics–Statistics) মিলিয়ে একটি সমন্বিত কোর্স। আবার জীববিজ্ঞানের সঙ্গে ফরেনসিক সায়েন্স যুক্ত করে নতুন পাঠ্যক্রম চালুর কথাও ভাবা হচ্ছে (Calcutta University)। একইভাবে কমার্সের সঙ্গে সাইকোলজি যুক্ত করেও নতুন কোর্স চালু হতে পারে। পাশাপাশি ডেটা অ্যানালিটিক্স (Data Analytics), স্টার্ট-আপ ম্যানেজমেন্ট (Startup Management) বা উদ্যোক্তা উন্নয়ন (Entrepreneurship Development)–এর মতো বাজারমুখী বিষয়গুলিকেও পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার ভাবনা রয়েছে। এই প্রসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক দীপ্তেন্দু চট্টোপাধ্যায় জানান, বিষয়টি এখনও বোর্ড অফ স্টাডিজ (Board of Studies)–এর আলোচনাধীন। তাই এখনই সমস্ত নতুন কোর্সের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে না। তবে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি (Calcutta University)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

উল্লেখ্য, সম্প্রতি উচ্চ মাধ্যমিক স্তরেও নতুন কিছু বিষয় চালু হয়েছে। এর মধ্যে রয়েছে ‘বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিসটিক্স’ (Business Mathematics and Basic Statistics), ‘বেসিক অফ ম্যাথমেটিক্স ফর সোশাল সায়েন্সেস’ (Basic Mathematics for Social Sciences), ‘ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়া কালচার’ (Fisheries and Aquaculture) এবং পরিবেশবিজ্ঞান (Environmental Science)। বিশ্ববিদ্যালয় স্তরেও এই ধরনের আধুনিক বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ তৈরি করতে চাইছে কর্তৃপক্ষ। গত কয়েক বছরে কর্মমুখী কোর্স, আধুনিক পরিকাঠামো এবং ক্যাম্পাস প্লেসমেন্ট (Campus Placement)–এর সুযোগের কারণে বেসরকারি কলেজগুলিতে পড়ুয়াদের ভর্তির প্রবণতা বেড়েছে। তার প্রভাব পড়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজে (Calcutta University)। সেই পরিস্থিতি বদলাতেই পাঠ্যক্রমে বড় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় ১৬৬টি সরকারি ও সরকারপোষিত কলেজ রয়েছে (Calcutta University)। নতুন পাঠ্যক্রম চালু হলে এই কলেজগুলিতেই ধাপে ধাপে তা কার্যকর করা হতে পারে। তবে নতুন বিষয়ের জন্য অধ্যাপক নিয়োগের বিষয়টি সংশ্লিষ্ট কলেজগুলিকেই বিবেচনা করতে হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক আশুতোষ ঘোষ।