নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে জল্পনা তৈরি করল তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক পদক্ষেপ (TMCMP)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য আবারও আবেদন জানাল তৃণমূল। আদিবাসী সমাজকল্যাণে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগের খতিয়ান তুলে ধরতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) সঙ্গে সময় চেয়ে তৃতীয়বারের মতো চিঠি পাঠাল তৃণমূল কংগ্রেস (TMCMP)। রাজ্য-কেন্দ্র টানাপোড়েনের আবহে এই উদ্যোগ রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, গত সপ্তাহে দু’দফা রাষ্ট্রপতি ভবনে (Rashtrapati Bhavan) চিঠি পাঠানো হলেও এখনও পর্যন্ত সাক্ষাতের জন্য নির্দিষ্ট কোনো সময় পাওয়া যায়নি। সেই কারণেই এবার তৃতীয়বারের মতো আনুষ্ঠানিকভাবে আবেদন জানানো হচ্ছে। তৃণমূলের দাবি, পশ্চিমবঙ্গ সরকার গত কয়েক বছরে আদিবাসী ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছে। সেই সব উদ্যোগের বিস্তারিত রিপোর্ট কার্ড সরাসরি রাষ্ট্রপতির হাতে তুলে দিতে চান তৃণমূলের সাংসদরা (TMCMP)।
আরও পড়ুন : Nabanna : নির্বাচনের মুখে প্রশাসনে বড় রদবদল, নবান্নের নির্দেশে একসঙ্গে ৩০ ডব্লিউবিসিএস আধিকারিকের বদলি
দলীয় সূত্রে খবর, এই প্রতিনিধি দলে তৃণমূলের বেশ কয়েকজন সাংসদ (Trinamool Congress MP) থাকতে পারেন। তাদের পরিকল্পনা, রাজ্যে আদিবাসী সমাজকল্যাণ (Tribal Welfare) এবং সামাজিক উন্নয়নমূলক প্রকল্পগুলির বাস্তব চিত্র রাষ্ট্রপতির সামনে তুলে ধরা। তৃণমূল নেতৃত্বের মতে, এই উদ্যোগের মাধ্যমে কেন্দ্রের কাছে রাজ্যের উন্নয়নমূলক কাজের প্রকৃত চিত্রও পরিষ্কার হবে। এই আবেদনকে ঘিরে রাজনৈতিক বিতর্কও কম হয়নি। সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) পশ্চিমবঙ্গ সফরকে কেন্দ্র করে বিজেপি অভিযোগ তোলে, রাজ্য সরকারের তরফে প্রোটোকল মানা হয়নি এবং যথাযথভাবে তাকে শুভেচ্ছা জানানো হয়নি। সেই অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র চাপানউতোর শুরু হয়। ঠিক তার পরেই রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ চেয়ে তৃণমূলের এই উদ্যোগকে অনেকেই রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
প্রথমবার চিঠি পাঠানোর পর রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছিল যে নির্ধারিত সূচির কারণে আপাতত সময় দেওয়া সম্ভব নয়। দ্বিতীয়বার আবেদন পাঠানো হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে দাবি তৃণমূলের। তাই এবার তৃতীয়বারের মতো সাক্ষাতের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, আদিবাসী সমাজকল্যাণের বিষয়টি সামনে রেখে এই সাক্ষাতের আবেদন শুধু প্রশাসনিক নয়, একই সঙ্গে তা রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন দেখার, রাষ্ট্রপতি ভবনের তরফে এই তৃতীয় আবেদনের পর তৃণমূলের প্রতিনিধি দলকে সময় দেওয়া হয় কি না।
