Parambrata Chatterjee: ভোটের ময়দানে কি নামছেন পরমব্রত চট্টোপাধ্যায়? তৃণমূল যোগ নিয়ে তুঙ্গে

পেজ 3 রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘিরে বাড়ছে জল্পনা। সূত্রের খবর, তৃণাঙ্কুর ভট্টাচার্য ও দেবাংশু ভট্টাচার্যের নাম উঠে এসেছে তালিকায়। প্রার্থী হতে পারেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। তবে প্রতি বারই নতুন মুখ এনে চমক দেয় তৃণমূল, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। জোর গুঞ্জন, ভোটের ময়দানে দেখা যেতে পারে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) কে। একই সঙ্গে প্রার্থী হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না গায়িকা ইমন চট্টোপাধ্যায়-এরও। এমনকী, সদ্য ছেড়ে আসা প্রতিকূর রহমান-এর নামও ঘুরছে আলোচনায়। যদিও এই সবই এখনও জল্পনার স্তরেই সীমাবদ্ধ।

আরও পড়ুন:Parambrata Chatterjee| ১৫ বছর পর ছোট পর্দায় পরমব্রত, কোন সিরিয়ালে দেখা মিলবে অভিনেতার ?

নির্বাচনের আগে তৃণমূলের এই ভাবনা যে একেবারেই কৌশলগত, তা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শহুরে ভোটব্যাঙ্ক, বিশেষ করে তরুণদের মধ্যে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) এর জনপ্রিয়তাকে হাতিয়ার করতেই এই পরিকল্পনা বলে জল্পনা। বাংলা সিনেমা ও সংস্কৃতির জগতে তাঁর প্রতিষ্ঠিত পরিচিতি ভোটের অঙ্কে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলেই মত রাজনৈতিক মহলের এবারের বিধানসভা নির্বাচনে তারকাদের অংশগ্রহণ যে আগের তুলনায় আরও বেশি হতে চলেছে, তা রাজনৈতিক মহল অনেক আগেই আন্দাজ করেছিল। সেই আবহেই অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) এর নাম ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা।

শহুরে এবং শিক্ষিত ভোটারদের কাছে তাঁর পরিচিতি, পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে তাঁর জনপ্রিয়তা সব মিলিয়ে তাঁকে প্রার্থী করা হলে তা যে ভোটের সমীকরণে আলাদা মাত্রা যোগ করতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, বিনোদন জগতের পরিচিত মুখদের রাজনীতির ময়দানে নামানো এখন আর নতুন কৌশল নয়, তবে সঠিক মুখ নির্বাচনই আসল চাবিকাঠি। সেই জায়গায় পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) এর মতো পরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তিত্বকে সামনে আনা হলে তা দলের পক্ষে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলেই মত। যদিও এখনও পর্যন্ত আসন বা প্রার্থীপদ নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও সম্ভাবনার এই জল্পনাই রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। রাজনৈতিক অন্দরে এখন একটাই প্রশ্ন ঘুরছে সত্যিই কি এবার বড় চমক দিতে চলেছে শাসকদল?

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole