নিউজ পোল ব্যুরো: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দশম শ্রেণীর দ্বিতীয় পর্বের পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করেছে (CBSE Board Exam)। আগামী মে মাসে হতে চলা এই পরীক্ষায় কারা অংশগ্রহণ করতে পারবে এবং কীভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানানো হয়েছে বোর্ডের পক্ষ থেকে। বোর্ড সূত্রে খবর , প্রথম পর্বের পরীক্ষায় অংশগ্রহণ করা পড়ুয়াদের জন্যই মূলত দ্বিতীয় পর্বের সুযোগ রাখা হয়েছে (CBSE Board Exam)। বিশেষ করে, যারা প্রথম পর্বে নির্দিষ্ট কিছু বিষয়ে প্রত্যাশিত ফল করতে পারেনি, তারা দ্বিতীয় পর্বে সেই বিষয়গুলিতে নিজেদের ফল উন্নত করার সুযোগ পাবে (CBSE Board Exam)। তবে এর জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে প্রথম পর্বের পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে (CBSE Board Exam)।
আরও পড়ুন : Gas Price Hike : ১ সপ্তাহে দু’বার,আজ থেকে আবারও বাড়ল গ্যাসের দাম! বাড়ছে অটো ভাড়ার আশঙ্কা
এছাড়াও বোর্ড স্পষ্টভাবে জানিয়েছে, যারা প্রথম পর্বে তিনটি বা তার বেশি বিষয়ে পরীক্ষা দেয়নি, তারা দ্বিতীয় পর্বের পরীক্ষায় বসার অনুমতি পাবে না (CBSE Board Exam)। একইভাবে, কোনও পড়ুয়া যদি প্রথম পর্বের পরীক্ষায় অংশগ্রহণ না করে, শুধুমাত্র দ্বিতীয় পর্বে পরীক্ষা দেওয়ার সুযোগও পাবে না। অর্থাৎ, দুটি পর্বের পরীক্ষার মধ্যে ধারাবাহিকতা বজায় রাখা বাধ্যতামূলক করা হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রথম পর্বে কিছু বিষয়ের পরীক্ষা দিয়ে দ্বিতীয় পর্বে বাকি বিষয়গুলির পরীক্ষা দেওয়ার সুযোগ নেই (CBSE Board Exam)। বোর্ড এই নিয়মেও কঠোর অবস্থান নিয়েছে, যাতে পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠুতা বজায় থাকে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
আবেদন প্রক্রিয়া সম্পর্কেও বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে আগ্রহী পড়ুয়াদের নাম সংগ্রহ করে বোর্ডের কাছে পাঠাতে (CBSE Board Exam)। এই নাম জমা দেওয়ার জন্য তিনটি ধাপ নির্ধারণ করা হয়েছে। প্রথম দফার আবেদন শুরু হয়েছে ১৮ মার্চ থেকে এবং চলবে ৩১ মার্চ পর্যন্ত। দ্বিতীয় দফার আবেদন নেওয়া হবে প্রথম পর্বের ফল প্রকাশের পঞ্চম দিন থেকে। তৃতীয় দফার আবেদন শুরু হবে ফল প্রকাশের সপ্তম দিন থেকে এবং তা পরবর্তী দু’দিন পর্যন্ত চলবে। এই নিয়মাবলি মেনে চলেই পরীক্ষার্থীদের দ্বিতীয় পর্বের পরীক্ষায় অংশ নিতে হবে বলে জানিয়েছে সিবিএসসি (CBSE Board Exam)।
