Election 2026 : বঙ্গ ভোটের আগে সংগঠন ঝালিয়ে নিতে মাঠে নীতীন! তৃণমূলের শক্ত ঘাঁটি ভাঙতে কৌশল সাজাচ্ছে বিজেপি

breakingnews কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বঙ্গ রাজনীতিতে ‘পরিবর্তন’-এর ডাক যতই জোরালো হোক না কেন, বাস্তব বলছে অন্য কথা। দীর্ঘদিন ধরে রাজ্যে শিকড় গেড়ে বসে থাকা তৃণমূল কংগ্রেসকে সরানো সহজ কাজ নয় (TMC vs BJP)। রাজ্যের গ্রাম থেকে শহর সব জায়গাতেই শাসকদলের সংগঠন এখনও যথেষ্ট মজবুত। এই পরিস্থিতিতে বিজেপির আগ্রাসী প্রচার কৌশল চোখে পড়লেও, দিল্লির শীর্ষ নেতৃত্ব যে মাটির বাস্তবতা সম্পর্কে ওয়াকিবহাল, তা বলাই বাহুল্য (BJP Strategy)। বিশেষ করে সংগঠনের দুর্বলতা এখনো বিজেপির বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে রয়েছে। বহু জায়গায় দলীয় কাঠামো শক্তিশালী নয়, আর সাধারণ মানুষের কাছেও বিজেপি এখনও তুলনামূলকভাবে ‘নতুন’ শক্তি হিসেবেই বিবেচিত হচ্ছে। এই প্রেক্ষাপটে দলের সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের সামনে সবচেয়ে বড় পরীক্ষা হয়ে উঠেছে আসন্ন বঙ্গ বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)।

আরও পড়ুন: Anubrata Mandal: বীরভূমে ‘অনুব্রত ফ্যাক্টর’ জোরালো, সুদীপ্ত ঘোষের মন্তব্যে চর্চা তুঙ্গে

এই পরিস্থিতি খতিয়ে দেখতেই ভোটের আগেই রাজ্যে দু’দিনের সফরে এসেছেন নীতীন নবীন। জানা যাচ্ছে, এই সফরে তিনি একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন রাজ্য নেতৃত্বের সঙ্গে। বিশেষ করে পাঁচটি সাংগঠনিক জোনের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে আলাদা করে আলোচনা করার পরিকল্পনা রয়েছে (Organizational Meeting)। পাশাপাশি আইটি সেল ও সোশ্যাল মিডিয়া টিমের সঙ্গেও বৈঠক করে প্রচারের ডিজিটাল কৌশল আরও জোরদার করার দিকেও নজর দেওয়া হবে (Social Media Campaign)। এদিকে, নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মঙ্গলবার থেকেই প্রচারে নেমেছেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (AbhishekBanerjee) মথুরাপুর থেকে জনসংযোগ শুরু করেছেন (TMC Campaign)। একইসঙ্গে সোশ্যাল মিডিয়াকেও কাজে লাগিয়ে প্রচার চালাচ্ছে শাসকদল (Election Campaign, Political Outreach)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

অন্যদিকে, বিজেপি এখনও বহু আসনে প্রার্থী ঘোষণা করতে না পারায় চাপের মুখে রয়েছে রাজ্য নেতৃত্ব। জানা যাচ্ছে, প্রার্থী নির্বাচন নিয়ে দলের অন্দরেই অসন্তোষ তৈরি হয়েছে, যা নেতৃত্বের জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে নীতীনের (Nitin Naveen) সফর শেষে চিত্র বদলাতে পারে বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, এরপরই রাজ্যজুড়ে হাইভোল্টেজ প্রচারে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(PM Narenda Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। একাধিক জনসভা ও রোড শোয়ের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছনোর পরিকল্পনা রয়েছে বিজেপির। কলকাতার পাশাপাশি শিলিগুড়ি, দুর্গাপুর ও আসানসোলেও হতে পারে বড়সড় রোড শো (Roadshow Campaign)। বঙ্গ রাজনীতি এখন উত্তপ্ত, আর এই লড়াই কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।