নিউজ পোল ব্যুরো: গরম পড়তেই ঘাম আর তার সঙ্গে আসা অস্বস্তিকর গন্ধ (Summer Care) যেন নিত্যসঙ্গী হয়ে ওঠে। লোকাল ট্রেন, অফিস কিংবা ভিড়ভাট্টার জায়গায় এই সমস্যা আরও প্রকট হয়ে দাঁড়ায়। অনেকেই এই বিরক্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে দামী ডিওডোরেন্ট বা পারফিউম ব্যবহার করেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেই সুগন্ধ দীর্ঘস্থায়ী হয় না, কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে আসে ঘামের গন্ধ। অথচ খুব সহজ একটি প্রাকৃতিক উপায়েই এই সমস্যার সমাধান সম্ভব, যা অনেকের অজানাই থেকে যায়।
এই ক্ষেত্রে অত্যন্ত কার্যকর একটি উপাদান হল ফিটকিরি বা অ্যালাম। এটি একটি প্রাকৃতিক অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান, যা শরীরে দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণুগুলিকে ধ্বংস (Summer Care) করতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, ঘাম নিজে কোনো গন্ধ তৈরি করে না। যখন ঘাম শরীরের ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসে, তখনই দুর্গন্ধ তৈরি হয়। ফিটকিরি সেই ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে, ফলে ঘামের গন্ধ অনেকটাই নিয়ন্ত্রণে থাকে।
আরও পড়ুন: Rahul Banerjee: রাহুলরাহুলের মৃত্যু ঘিরে জল্পনা, ব্যাখ্যা দিল প্রযোজনা সংস্থা
ফিটকিরি ব্যবহারের পদ্ধতিও খুব সহজ। প্রতিদিন স্নানের সময় এক বালতি জলে কয়েক টুকরো ফিটকিরি মিশিয়ে নিন। তা ভালোভাবে গলে গেলে সেই জল দিয়ে শরীর ধুয়ে নিন। বিশেষ করে বগল, ঘাড় ও পায়ের মতো যেসব জায়গায় বেশি ঘাম হয়, সেখানে এই জল ব্যবহার করলে দ্রুত উপকার (Summer Care) পাওয়া যায়। নিয়মিত ব্যবহার করলে কয়েক দিনের মধ্যেই পার্থক্য অনুভব করা সম্ভব।
এছাড়া ফিটকিরি ত্বকের লোমকূপ কিছুটা সংকুচিত করতে সাহায্য করে, যার ফলে অতিরিক্ত ঘাম কম হয়। তবে এটি ঘাম পুরোপুরি বন্ধ করে না, বরং গন্ধ ও অতিরিক্ত আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখে। তাই প্রাকৃতিক উপায়ে সতেজ থাকতে ফিটকিরি হতে পারে একটি সহজ ও কার্যকর সমাধান।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
